Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সুদানে আরএসফের হামলায় ৩০০ বেসামরিক লোক নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১০:৪৫ এএম

সুদানে আরএসফের হামলায় ৩০০ বেসামরিক লোক নিহত

ছবি: সংগৃহীত

Advertisement

সুদানের আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর বিরুদ্ধে দেশটির পশ্চিম কর্দোফান রাজ্যের আল-নাহুদে ৩০০ জন বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ উঠেছে।  শনিবার (৩ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ তুলেছে। 

আরএসএফ এই অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে ঘোষণা দিয়েছে যে, তারা দক্ষিণ সুদানের আল-নাহুদ দখলের একদিন পর পশ্চিম কর্দোফানের এল-খুওয়েইয়ের নিয়ন্ত্রণ নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আরএসএফ মিলিশিয়া দেশের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং জাতিগত নির্মূল চালিয়ে যাচ্ছে।  গত দুই দিনে, এই মিলিশিয়া আল-নাহুদ শহরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একটি নতুন জঘন্য গণহত্যা চালিয়েছে। নিহতের সংখ্যা এখন পর্যন্ত প্রায় ৩০০ জনে পৌঁছেছে। ’

পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে ‘আরএসএফ মিলিশিয়াদের প্রতি উদাসীনতার পাশাপাশি নম্র দৃষ্টিভঙ্গি’ পরিত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে।

আরএসএফ শুক্রবার ঘোষণা দিয়েছে, তারা আল-নাহুদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং শহরে সেনাবাহিনীর ১৮তম পদাতিক ব্রিগেডের সদর দপ্তর দখল করেছে।

আল-নাহুদ পূর্বে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল।  ২০২৪ সালের জুলাই মাসে আরএসএফ তাদের মূল রাজধানী এল-ফুলা দখল করার পর পশ্চিম কর্দোফানের অস্থায়ী প্রশাসনিক রাজধানী ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে আরএসএফ সুদানের নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে আসছে, যার ফলে হাজার হাজার মানুষ মারা গেছে।  বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটগুলির মধ্যে একটি।

জাতিসংঘ এবং স্থানীয় কর্তৃপক্ষের মতে, ২০ হাজারেরও এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ১.৫ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে মার্কিন গবেষকরা মৃতের সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার বলে অনুমান করেছেন।

Advertisement

সুদান আরএসফ

Advertisement

আরও পড়ুন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম