Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাক-ভারত উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব রাশিয়ার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০১:১৮ পিএম

পাক-ভারত উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব রাশিয়ার

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি: সংগৃহীত

Advertisement

কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথোপকথনের সময় এ প্রস্তাব দেন। 

পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। 

ইসহাক দারের সঙ্গে  ল্যাভরভের কথোপকথনের কথা উল্লেখ করে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। ‘

এদিকে, টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত ২২ এপ্রিল কাশ্মীর উপত্যকার পহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার ফলে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সৃষ্ট পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য মস্কো প্রস্তুত বলে জোর দেওয়া হয়েছে। ‘

এর আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।  সেদিনও দুই প্রতিবেশী দেশের মধ্যে মতপার্থক্য নিরসনের আহ্বান জানান। 

প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়।

Advertisement

পাক-ভারত উত্তেজনা রাশিয়া

Advertisement

আরও পড়ুন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম