Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সিরিয়ার আকাশে ইসরাইলি বিমান, প্রতিহতের চেষ্টা তুরস্কের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১০:৪৬ এএম

সিরিয়ার আকাশে ইসরাইলি বিমান, প্রতিহতের চেষ্টা তুরস্কের

ছবি: সংগৃহীত

Advertisement

সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী ইসরাইলি বিমানগুলোকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছে তুর্কি বিমান। ইলেকট্রনিক সতর্কতা সংকেত জারি এবং জ্যামিং অপারেশন পরিচালনা করে এ চেষ্টা চালানো হয়। 

ঘটনাটিকে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে নতুন ধরনের সংঘর্ষ বলে ধারণা করা হচ্ছে।  খবর মিডল ইস্ট মনিটরের। 

খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি সরকার ও দখলদার বাহিনী ড্রুজদের রক্ষার দাবিতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছিসহ সিরিয়াজুড়ে অসংখ্য স্থানে বিমান হামলা চালিয়েছে। 

তবে, ইসরাইলি বিমানগুলো তাদের অভিযান চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কার্যকলাপ প্রতিহত করার জন্য তুর্কি বিমানগুলো ইসরাইলি বিমান ব্যবস্থায় হস্তক্ষেপ করছে বলে খবর প্রকাশিত হয়েছে। 

ইসরাইলি সম্প্রচার-বিষয়ক কর্তৃপক্ষ সেই প্রতিবেদনগুলো নিশ্চিত করেছে।  এতে বলা হয়েছে, ‘তুর্কি বিমান সতর্কীকরণ সংকেত পাঠাচ্ছে এবং ইসরাইলি যুদ্ধবিমানগুলোকে জ্যাম করছে যাতে তারা সিরিয়ার আকাশসীমা ছেড়ে যেতে বাধ্য হয়। ‘

ইসরাইলকে প্রতিহত করার জন্য তুরস্কের এই প্রচেষ্টার কয়েকদিন আগে আঙ্কারার পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবকে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল এবং সতর্ক করে বলেছিল, সিরিয়ার এই স্পর্শকাতর সময়ে ইসরাইলকে অবশ্যই তার বিমান হামলা বন্ধ করতে হবে, যা সিরিয়ার ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।’

Advertisement

সিরিয়া ইসরাইলি বিমান তুরস্ক

Advertisement

আরও পড়ুন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম