Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতকে দাঁতভাঙা জবাব দেওয়া হচ্ছে: পাক প্রধানমন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৪:০৫ এএম

ভারতকে দাঁতভাঙা জবাব দেওয়া হচ্ছে: পাক প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের ‘যুদ্ধের’ বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিচ্ছে পাকিস্তান বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ভারত পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডের পাঁচটি স্থানে ‘কাপুরুষোচিত’ আক্রমণ চালিয়েছে। ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং জোরালোভাবে জবাব দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শত্রুদের মোকাবেলা করার বিষয়ে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে।’

এদিকে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

এদিকে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় হামলার প্রতিশোধ হিসেবে তারা দুটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে। সামা টিভি জানিয়েছে, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

এর আগে, বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের ৯টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। আর এই হামলায় তাৎক্ষণিক ৩ জন নিহত ও ১২ জন আহতের হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানি সামরিক মুখপাত্র।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হয়। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল দুদেশের মধ্যে। এই হামলার জেরে বেশ কিছু চুক্তিও বাতিল করেছে দুদেশ।

Advertisement

পাকিস্তান ভারত শাহবাজ শরীফ

Advertisement

আরও পড়ুন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম