Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তান-ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ০১:৩৫ পিএম

কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তান-ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ভারত ও পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, দুই দেশ একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্র এই শান্তি প্রচেষ্টায় সহায়তা করতে পেরে গর্বিত। তিনি কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানে দুই দেশের সঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি দেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করা এক বার্তায় ট্রাম্প এই চুক্তিকে ঐতিহাসিক ও বীরোচিত বলে অভিহিত করেন। 

তিনি লেখেন, ভারত ও পাকিস্তানের শক্তিশালী ও অটল নেতৃত্ব যেভাবে বুঝেছে যে আরও আক্রমণ চালানো বিপর্যয় ডেকে আনতে পারত, তা থেকে সরে আসার জন্য যে প্রজ্ঞা ও ধৈর্য তারা দেখিয়েছে, তা প্রশংসনীয়।

তিনি আরও লেখেন, লাখ লাখ নিরীহ মানুষ মারা যেতে পারত! এই সাহসী পদক্ষেপের মাধ্যমে তোমাদের নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এই শান্তি প্রতিষ্ঠার সিদ্ধান্তে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।  ট্রাম্প বলেন, এই ঐতিহাসিক ও বীরোচিত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।

যদিও এই আলোচনায় কাশ্মীর ইস্যু সরাসরি অন্তর্ভুক্ত ছিল না, তবে ট্রাম্প বলেন, আমি দুই দেশের সঙ্গে কাজ করব, যাতে হয়তো ‘হাজার বছরের’ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে কাশ্মীর সমস্যার সমাধান আনা যায়। 

তিনি আরও লেখেন, ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে অভিনন্দন — ভালো কাজের জন্য ঈশ্বর আশীর্বাদ করুন!

ট্রাম্প একই সঙ্গে জানান, তিনি পাকিস্তান ও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যাপকভাবে বৃদ্ধি করার পরিকল্পনা করছেন এবং দুই দেশকেই মহান রাষ্ট্র বলে উল্লেখ করেন।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি আকস্মিক যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সম্ভাব্য সংঘাত রোধে সহায়ক হয়।

তবে, এই চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। রাতেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এক বিবৃতিতে এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, ইসলামাবাদ এই চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে বলা হয়, আজকের ঘোষিত যুদ্ধবিরতির সম্পূর্ণ বাস্তবায়নের প্রতি পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি কাশ্মীর

Advertisement

আরও পড়ুন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম