Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর গুলি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৫, ১০:২৯ এএম

পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর গুলি

জেনিন শহর পরিদর্শনের সময় ইউরোপীয় ইউনিয়নের একটি কূটনৈতিক প্রতিনিধিদলের সদস্যরা। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশপথে ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর একটি কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।  এ ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।  খবর আলজাজিরার।

বুধবার (২১ মে) কূটনীতিকরা জেনিনের মানবিক পরিস্থিতি মূল্যায়ন করার জন্য একটি সরকারি মিশনে ছিলেন। কারণ সেখানে ব্যাপক ইসরাইলি সামরিক আক্রমণের ফলে মৃত্যু ও বাস্তুচ্যুতি ঘটেছে। 

চলমান ইসরাইলি হামলার কারণে গাজায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। ইসরাইলি বাহিনী দাবি করেছিল ত্রাণবাহী প্রায় ১০০ ট্রাক উপত্যকায় প্রবেশ করেছে। তবে জাতিসংঘ জানিয়েছে, নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় সরবরাহ করা যাচ্ছেনা ত্রাণ।

আরও পড়ুন: গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরাইলি বিক্ষোভকারীরা

এদিকে পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশপথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদলকে লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি বাহিনী। ৩৫ জন রাষ্ট্রদূত, কনসাল ও কূটনীতিকের প্রতিনিধিদল অবরুদ্ধ ক্যাম্পের কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

যদিও এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। ইসরাইলের গুলিবর্ষণকে 'অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেছেন ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা কলাস। এই ঘটনার তদন্ত এবং দায়ীদের জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন।

গুলি ছোড়ার ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ইতালিতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করে জর্জিয়া মেলোনি সরকার। এছাড়া এই ঘটনার তীব্র সমালোচনা করেছে ফ্রান্স, কানাডা, জর্ডান, তুরস্ক। যদিও ইসরাইল বলছে, তাদের সেনারা কূটনীতিকদের সরিয়ে দিতে ফাঁকা গুলি চালিয়েছিল।

আরও পড়ুন:যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের হাতে সংসারের হাল

এদিকে,ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরাইল। তার কথায়, "শেষ পর্যন্ত" গাজা উপত্যকা সম্পূর্ণরূপে ইসরাইলের নিয়ন্ত্রণে থাকবে এবং হামাস পরাজিত হবে। 

Advertisement

ইসরাইলি বাহিনী গুলি পশ্চিম তীর

Advertisement

আরও পড়ুন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম