Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় মানবিক সহায়তা বন্ধ করা ‘লজ্জাজনক কেলেঙ্কারি’: ম্যাক্রোঁ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:৫২ পিএম

গাজায় মানবিক সহায়তা বন্ধ করা ‘লজ্জাজনক কেলেঙ্কারি’: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত

Advertisement

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজা উপত্যকায় চলমান মানবিক সহায়তা বন্ধ করে দেওয়াকে ‘একটি লজ্জাজনক কেলেঙ্কারি’ এবং ‘নিন্দনীয় ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গাজায় অবিলম্বে মানবিক সহায়তার পথ উন্মুক্ত করতে হবে এবং সেখানে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।

মঙ্গলবার (১০ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সোমবার ফ্রান্সজুড়ে প্যারিসসহ অন্তত ছয়টি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এর আগে ইসরাইলি সেনাবাহিনী গাজামুখী একটি নৌকা আটকে দেয়, যেটিতে জলবায়ু আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গসহ মোট ১২ জন অধিকারকর্মী ছিলেন। তারা গাজায় মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিলেন।

এই বিক্ষোভগুলো আহ্বান করে ফ্রান্সের বামপন্থি রাজনৈতিক দলগুলো। ফ্রান্স অনবোউড (এলএফআই) দলের নেতা জ্যঁ-লুক মেলঁশঁ এই ঘটনাকে ‘সমুদ্র দস্যুতা’ বলে আখ্যায়িত করেন।


ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, নৌকাটিতে থাকা ছয়জন ফরাসি নাগরিককে অবিলম্বে মুক্তি দিয়ে ফ্রান্সে ফিরিয়ে আনতে হবে। তার কার্যালয় থেকে জানানো হয়, ফ্রান্স সরকার এই বিষয়ে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং যখনই কোনো ফরাসি নাগরিক বিপদে পড়েন, তখনই তারা পাশে দাঁড়ায়।

তিনি আরও বলেন, ইসরাইল সরকারের উচিত এই অধিকারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।

গাজায় দীর্ঘদিন ধরে চলা অবরোধের প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, ‘এই মানবিক অবরোধ একেবারে অগ্রহণযোগ্য। এটি একটি লজ্জাজনক কেলেঙ্কারি। বিশ্ববাসীর দৃষ্টি এখন গাজার মানুষের দুর্দশার দিকে ফিরিয়ে আনতে হবে।’

Advertisement

ইসরাইল গ্রেটা থুনবার্গ

Advertisement

আরও পড়ুন

সিএনএনের বিশ্লেষণ ফ্রান্সে ছড়িয়ে পড়া দাঙ্গা কি রাজনৈতিক সংকটের লক্ষণ?

ফ্রান্সে ছড়িয়ে পড়া দাঙ্গা কি রাজনৈতিক সংকটের লক্ষণ?

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ালেন ইসরাইলের সাবেক সেনাপ্রধান

নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ালেন ইসরাইলের সাবেক সেনাপ্রধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম