Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানে ইসরাইলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:৩৪ পিএম

ইরানে ইসরাইলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু ও আয়াতুল্লাহ আলি খামেনি (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানে ইসরাইলি হামলার আশঙ্কা ক্রমবর্ধমান হওয়ায় যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানা গেছে।  মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন আশঙ্কা করছে, যদি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা ভেঙে যায়, তাহলে ইহুদি রাষ্ট্রটি যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়াই ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে।

এই উদ্বেগের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১১ জুন) সাংবাদিকদের জানিয়েছেন, তিনি মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেবেন, কারণ ‘এটি বিপজ্জনক স্থান হয়ে উঠতে পারে’। 

ওয়াশিংটন পোস্ট আরও বলেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এরইমধ্যে কিছু কর্মীকে ইরাক ছাড়ার অনুমতি দিয়েছে।  অন্যদিকে পেন্টাগনও সামরিক সদস্যদের স্বেচ্ছায় এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ত্যাগ করার অনুমতি দিয়েছে। 

মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য ট্রাম্পের প্রচেষ্টা অচলাবস্থার মধ্যে রয়েছে। অঞ্চলটির উত্তেজনা কমানোর জন্য কিছু করা যেতে পারে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। খুবই সহজ, তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।’

ইসরাইলের হুমকি

গত মাসে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলামিক প্রজাতন্ত্রের মধ্যে চলমান আলোচনা ভেঙে গেলে ইসরাইল দ্রুত ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত হচ্ছে। 

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিবি পারমাণবিক আলোচনা ভেঙে যাওয়ার জন্য অপেক্ষা করছে।  আপাতত ট্রাম্প আলোচনা সম্পর্কে হতাশ হবেন এবং তাকে এগিয়ে যাওয়ার অনুমতি দিতে প্রস্তুত থাকবেন। 

প্রসঙ্গত, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডাকনাম বিবি।

ট্রাম্প বারবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন এবং বুধবারের আগে প্রকাশিত এক সাক্ষাৎকারে জানান, তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন যে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হবে, যা আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দাবি।

ইরানের সতর্কীকরণ

ইরান বারবার সতর্ক করে দিয়েছে যে, ইসরাইলের সবচেয়ে বড় সামরিক ও রাজনৈতিক সমর্থক হিসেবে, তেহরানের ওপর তেল আবিবের হামলার পরিণতি যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে। 

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বুধবার বলেছেন, যদি ইরানের উপর হামলা করা হয়, তাহলে তারা এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে আঘাত করে প্রতিশোধ নেবে।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

ইরানের খবর যুক্তরাষ্ট্র ইসরাইল

Advertisement

আরও পড়ুন

এবার ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

এবার ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

বিমান ছিনতাইয়ের সেই ঘটনা নিয়ে নতুন তথ্য দিলেন ভারতীয় পাইলট মাচ্ছর

বিমান ছিনতাইয়ের সেই ঘটনা নিয়ে নতুন তথ্য দিলেন ভারতীয় পাইলট মাচ্ছর

রাশিয়ার আতঙ্কে ১০ লাখ স্থলমাইন কিনবে ফিনল্যান্ড

রাশিয়ার আতঙ্কে ১০ লাখ স্থলমাইন কিনবে ফিনল্যান্ড

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন জেলেনস্কি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম