Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

টিকে গেল নেতানিয়াহু সরকার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:৪৩ পিএম

টিকে গেল নেতানিয়াহু সরকার

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার বিরোধীদের সমর্থিত সংসদ ভেঙে দেওয়ার প্রচেষ্টায় টিকে গেছে। বৃহস্পতিবার (১১ জুন) ইসরাইলি পার্লামেন্ট নেসেটে প্রাথমিক ভোটাভুটি হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। 

প্রতিবেদনে বলা হয়েছে, নেসেটের ১২০ সদস্যের মধ্যে ৬১ জন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন। আর পক্ষে ভোট দিয়েছেন ৫৩ জন। 

মূলত বর্তমান সরকারে থাকা কিছু ইহুদি ধর্মপন্থি দল ‘অতি-গোঁড়া ইহুদি সেমিনারি শিক্ষার্থীদের’ সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ করার ব্যাপারে ছাড় চাইছে। অপরদিকে নেসেটের কিছু আইনপ্রণেতা ছাড়ের বিষয়টি সম্পূর্ণভাবে বিলোপ চাইছেন।

আরও পড়ুন

অতি-গোঁড়া ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করা বা না করার বিষয়টি নিয়ে ইসরাইলে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। সম্প্রতি দখলদাররা গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর সেনাদের প্রয়োজন বাড়ছে। এরমধ্যে ডাক পড়ছে অতি-গোঁড়া ইহুদি শিক্ষার্থীদেরও। এরপর বিষয়টি ইসরাইলে বেশি আলোচিত হচ্ছে। 

এই অতি-গোঁড়া ইহুদিদের সামরিক বাহিনীতে কাজ করা সংক্রান্ত আইন নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। যা নেতানিয়াহু সমাধানের চেষ্টা করছেন। কিন্তু সমাধান না হওয়ায় বিরোধীরা এই বিলটি উত্থাপন করেছিল।

Advertisement

ইসরাইল

Advertisement

আরও পড়ুন

এবার ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

এবার ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

বিমান ছিনতাইয়ের সেই ঘটনা নিয়ে নতুন তথ্য দিলেন ভারতীয় পাইলট মাচ্ছর

বিমান ছিনতাইয়ের সেই ঘটনা নিয়ে নতুন তথ্য দিলেন ভারতীয় পাইলট মাচ্ছর

রাশিয়ার আতঙ্কে ১০ লাখ স্থলমাইন কিনবে ফিনল্যান্ড

রাশিয়ার আতঙ্কে ১০ লাখ স্থলমাইন কিনবে ফিনল্যান্ড

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন জেলেনস্কি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম