Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

খামেনির প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করল হিজবুল্লাহ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০১:৫৭ পিএম

খামেনির প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করল হিজবুল্লাহ

ছবি : সংগৃহীত

Advertisement

থেমেছে ইসরাইল-ইরান-যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী সংঘাত। ১২ দিনের এ যুদ্ধ শেষ হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো মিডিয়ার সামনে আসেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। আর এর ঠিক কয়েক ঘণ্টা পর দেশটির সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করে ইরানের বিজয় উদযাপনের ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ নেতা নাইম কাসেম।

ইরানে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা শুরু করার সময় থেকেই তেহরানকে সমর্থন জানিয়ে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এবার সেটা আবারও পুনর্ব্যক্ত করল সংগঠনটি।

এক ভিডিও বার্তায় কাসেম বলেন, ‘আমরা নিশ্চিত করছি এবং গর্বিত যে আমরা ইরানের সঙ্গে আছি। আমরা ইমাম খামেনির তত্ত্বাবধানে আছি।’

কাসেম আরও বলেন, ‘ইরানের নেতৃত্ব ও শাসনব্যবস্থার চারপাশে অভূতপূর্ব জনমত এবং আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষা করার জন্য ইমাম খামেনির চারপাশে সমাবেশ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, খামেনি একজন সাহসী, জ্ঞানী এবং অনুপ্রেরণাদায়ক নেতা। যিনি সবক প্রতিবন্ধকতা কাটিয়ে মাঠে দাঁড়িয়ে থেকে লড়াই করেন। তিনি কেবল স্রষ্টার ভয়ে ভীত এবং বিজয়ের প্রতি আত্মবিশ্বাসী।’

Advertisement

হিজবুল্লাহ ইরান

Advertisement

আরও পড়ুন

‘তাপঝড়’ কী, এর প্রভাবে যে ভয়ংকর ক্ষতির মুখে সারা বিশ্ব

‘তাপঝড়’ কী, এর প্রভাবে যে ভয়ংকর ক্ষতির মুখে সারা বিশ্ব

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম