Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলনে ধরপাকড়, ৭০ জন আটক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০২:৩৪ পিএম

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলনে ধরপাকড়, ৭০ জন আটক

চলতি বছরের ৫ জুলাই ফিলিস্তিন অ্যাকশনকে যুক্তরাজ্যের নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়। এ নিয়ে বিক্ষোভ চলছে দেশটিতে। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলন ‘ফিলিস্তিন অ্যাকশন’-কে নিষিদ্ধ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার পর লন্ডন, ম্যানচেস্টার ও কার্ডিফে বিক্ষোভ থেকে ৭০ জনের বেশি অংশগ্রহণকারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

ব্রিটেনের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর তথ্যমতে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে সমর্থন জানানোর অভিযোগে ৪১ জনকে আটক করা হয়েছে, আর এক বিক্ষোভকারীকে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে আটক করা হয়েছে। ম্যানচেস্টারে একই ধরণের সমর্থনমূলক কর্মসূচি থেকে আরও ১৬ জনকে আটক করা হয়েছে। 

বিবিসির তথ্যমতে, কার্ডিফ থেকে আটক করা হয়েছে ১৩ জনকে।

চলতি বছরের ৫ জুলাই ফিলিস্তিন অ্যাকশনকে যুক্তরাজ্যের নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়।

এদিকে আল-জাজিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।


খবরে আরও বলা হয়েছে, রাফাহর দক্ষিণে একটি জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে রেশন নেওয়ার জন্য অপেক্ষমাণ ৩৪ জন নিহত হয়েছেন।

এ প্রসঙ্গে হামাস তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) বন্ধের দাবি জানিয়েছে তারা।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে নিয়মিতভাবে দখলদার জায়নিস্ট-আমেরিকান বাহিনীর হত্যাকাণ্ড তাদের অবরোধ, ক্ষুধা ও হত্যাকাণ্ডের অপরাধী ভূমিকাকে প্রকাশ করে। এ নিষ্ঠুর ব্যবস্থাকে অবিলম্বে বিলুপ্ত করার জন্য সমগ্র আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ এবং এর পরিকল্পনাকারীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজন।

২০২৫ সালের ২ মার্চ থেকে আন্তর্জাতিক মানবিক ত্রাণ গাজা উপত্যকায় প্রবেশ করছে না। ইসরাইলের সিদ্ধান্তে সব সীমান্ত ক্রসিং বন্ধ রয়েছে এবং খাদ্যসামগ্রী জিএইচএফ-এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

Advertisement

যুক্তরাজ্য ফিলিস্তিন গাজায় হামলা

Advertisement

আরও পড়ুন

তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়ার মধ্যে ‘বদর চুক্তি’ স্বাক্ষর

তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়ার মধ্যে ‘বদর চুক্তি’ স্বাক্ষর

নিজ দেশে বিক্ষোভের মধ্যেই হঠাৎ সৌদি সফরে ম্যাক্রোঁ

নিজ দেশে বিক্ষোভের মধ্যেই হঠাৎ সৌদি সফরে ম্যাক্রোঁ

ফ্রান্সের বিক্ষোভ আলোচনায় ‘বিসমিল্লাহ’ যেভাবে এলো

ফ্রান্সের বিক্ষোভ আলোচনায় ‘বিসমিল্লাহ’ যেভাবে এলো

সাত দিনের কারাবাস শেষে মুক্তি পাচ্ছেন সিজেপির দুই নেতা

সাত দিনের কারাবাস শেষে মুক্তি পাচ্ছেন সিজেপির দুই নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম