Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের নতুন হামলায় শিশুসহ নিহত ১৭ ফিলিস্তিনি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:৪৭ পিএম

গাজায় ইসরাইলের নতুন হামলায় শিশুসহ নিহত ১৭ ফিলিস্তিনি

Advertisement

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর নতুন দফার হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। 

গাজার মেডিকেল সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার সর্বশেষ হামলায় ইসরাইলি সেনারা উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে গোলাবর্ষণ করে, যাতে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হন।

গাজা সিটির জেইতুন এলাকায় ক্যাথলিক চার্চ ‘হলি ফ্যামিলি’র ওপর ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় আরও দুজন নিহত হন এবং চার্চের প্যারিস যাজকসহ অনেকে আহত হন।

আরও জানা যায়, গাজা সিটিতে ত্রাণ নিতে জড়ো হওয়া বেসামরিক জনগণের ওপর ইসরাইলি হামলায় আরও আটজন নিহত হন।

একই শহরের জেইতুন এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় আরও চার বেসামরিক নাগরিক প্রাণ হারান।

এছাড়া, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে স্থানচ্যুত পরিবারের তাবুতে ইসরাইলি ড্রোন হামলায় নারী ও শিশুসহ পাঁচজন ফিলিস্তিনি নিহত হন এবং আরও অনেকে আহত হন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সেনাবাহিনী আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ৫৮,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

গত নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ইসরাইলের বিরুদ্ধে গাজায় চালানো যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি গণহত্যার মামলাও চলমান রয়েছে।

সূত্র: আনাদুলু এজেন্সি

Advertisement

গাজায় হামলা ইসরাইল গাজা

Advertisement

আরও পড়ুন

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

ইরান যুদ্ধে তেল কোম্পানিগুলোর পকেটে ১৩০ বিলিয়ন ডলার!

ইরান যুদ্ধে তেল কোম্পানিগুলোর পকেটে ১৩০ বিলিয়ন ডলার!

দিল্লির ৫০ শতাংশ চাকরিজীবীকে বাসা থেকে কাজের নির্দেশ, নেপথ্যে কী?

দিল্লির ৫০ শতাংশ চাকরিজীবীকে বাসা থেকে কাজের নির্দেশ, নেপথ্যে কী?

‘ক্ষমতায় থাকতে ইরানে ফের হামলা করতে পারেন নেতানিয়াহু’

‘ক্ষমতায় থাকতে ইরানে ফের হামলা করতে পারেন নেতানিয়াহু’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম