Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

রাস্তায় নামাজ পড়লে জরিমানা ২৩ হাজার টাকা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৮, ০৭:৪২ পিএম

রাস্তায় নামাজ পড়লে জরিমানা ২৩ হাজার টাকা

Advertisement

সড়কে গাড়ি রেখে নামাজ পড়লে ২৩ হাজার টাকা জরিমানা করা হবে। রাস্তায় যত্রতত্র গাড়ি থামানো বা পার্কিং ঠেকাতে নতুন এ নিয়ম চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবি পুলিশের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সালাহ আব্দুল্লাহ আল হুমাইরির বরাত দিয়ে সোমবার এ খবর প্রকাশ করেছে গাল্ফ নিউজ।

সুনির্দিষ্ট স্থানে পার্কিং না করে রাস্তায় গাড়ি রাখা বা পার্কিং করাকে নিরুৎসাহিত করতে এবং এর ক্ষতিকর দিক নিয়ে মানুষকে সচেতন করতে আবুধাবি পুলিশের পক্ষ থেকে প্রচারণার কর্মসূচিও হাতে নেয়া হয়েছে। ওই কর্মসূচির অংশ হিসেবে এ নিয়ম চালু করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সড়ক বিভাগের কর্মচারী, মোটরসাইকেল চালকসহ অন্যান্য চালকরা বিভিন্ন সময়ে সড়কে গাড়ি পার্কিং করছে। এর মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে সড়কে গাড়ি রাখা হয় নামাজের জন্য। ফলে পুলিশ বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির ট্রাফিক আইনের ১৭৮নং ধারায় নতুন এ নিয়ম সংযুক্ত করা হয়েছে। যেখানে বলা হয়েছে, নির্দিষ্ট স্থান ছাড়া সড়কের কোথাও গাড়ি রাখলেই ১০০০ দিরহাম জরিমানা করা হবে, যা বাংলা টাকায় প্রায় ২৩ হাজার।

আবুধাবি পুলিশের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সালাহ আব্দুল্লাহ আল হুমাইরি গাড়ি চালকদের নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করার আহ্বান জানিয়েছে বলেছেন, চালকদের কাছে অনুরোধ করছি তারা যেন নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে বিশ্রাম নেন বা নামাজ আদায় করেন।

Advertisement

রাস্তা নামাজ জরিমানা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম