শোক প্রকাশে যে দোয়া পড়বেন
Advertisement
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পরিবার-পরিজন বা আত্মীয়ের মৃত্যুতে ইসলামেও শোক প্রকাশের অনুমোদন রয়েছে। এমনকি মৃত্যু শোকে নিঃশব্দ কান্না করা যাবে; অশ্রু বিসর্জন দেওয়া যাবে। তবে উচ্চ আওয়াজে বিলাপ করা যাবে না। সবচেয়ে উত্তম হলো শোক প্রকাশ করে মৃতব্যক্তির জন্য দোয়া করা। মৃতব্যক্তির পরিবার-পরিজন ও আত্মীয়দের জন্য দোয়া করা। ইসলামের দিকনির্দেশনাও এমনই—
কেউ মারা গেলে তার জন্য শোক প্রকাশ করা এবং শোক প্রকাশে এ দোয়াটি পড়া উত্তম। তাহলো-
أَعْظَمَ اللهُ أَجْرَكَ وَ اَحْسَنَ عَزَائَكَ وَ غَفَرَ لِمَيِّتِكَ
উচ্চারণ: ‘আ’জামাল্লাহু আঝরাকা ওয়া আহসানা আযাআকা ওয়া গফারা লিমায়্যিতিকা।’
অর্থ: ‘আল্লাহ তাআলা তোমার প্রতিদান বাড়িয়ে দিন। তোমাকে উত্তম সান্ত্বনা দিন। তোমার মৃতব্যক্তিকে ক্ষমা করে দিন।’ (নববি : আল আযকার)
ছোট্ট ও সংক্ষিপ্ত এ দোয়ায় রয়েছে শোকাবহদের জন্য কল্যাণ, রয়েছে মৃতব্যক্তির জন্য ক্ষমার আহ্বান। আল্লাহ তাআলা সবাইকে এ দোয়ার মাধ্যমে শোক প্রকাশ করার তৌফিক দান করুন। আমিন।
