Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

উত্তম স্ত্রী ও নেক সন্তান কামনায় দোয়া

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম

উত্তম স্ত্রী ও নেক সন্তান কামনায় দোয়া

উত্তম স্ত্রী ও নেক সন্তান কামনা। ছবি: সংগৃহীত

Advertisement

মানুষের জীবনে সবচেয়ে গভীর শান্তি আসে ঘরের ভেতর থেকে। বাহিরের সাফল্য, সম্পদ কিংবা সম্মান— সবই ম্লান হয়ে যায় যদি ঘরের মানুষগুলো হৃদয়ের প্রশান্তি না হয়। একজন দয়ালু স্ত্রী, একটি নিষ্পাপ সন্তানের হাসি— এগুলোই চোখের প্রকৃত শীতলতা। তাই কুরআনে আল্লাহ আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন, যেখানে আমরা শুধু সম্পর্ক চাই না, চাই প্রশান্তি, ভালোবাসা ও আত্মিক শান্তি। এই দোয়া একজন মুমিনের অন্তরের আকুতি— যেন তার পরিবার হয় জান্নাতের পথে চলার সঙ্গী।

তাই উত্তম স্ত্রী ও নেক সন্তান চাওয়ার একটি দোয়া আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এভাবে তুলে ধরেছেন—

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ

উচ্চারণ: ‘রাব্বানা হাবলানা মিন আযওয়াঝিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনিন।’

অর্থ: ‘হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন।’ (সুরা আল-ফুরকান: আয়াত ৭৪)

এই দোয়া আমাদের শেখায়—মুমিনের কামনা শুধু সংসার নয়, বরং শান্তিপূর্ণ ও আল্লাহমুখী সংসার। এমন স্ত্রী ও সন্তান, যাদের দিকে তাকালে অন্তর শান্ত হয়, যারা পাপের পথে নয় বরং নেকির পথে টেনে নেয়। যে পরিবার এই দোয়াকে জীবনের অংশ বানায়, সে পরিবার দুনিয়াতেই জান্নাতের ছোঁয়া পায়।

আসুন, আমরা শুধু এই দোয়াটি পড়েই থেমে না যাই— বরং নিজেদের আমল, আচরণ ও দায়িত্বের মাধ্যমে এটিকে বাস্তবে রূপ দিই। আল্লাহ যেন আমাদের সবাইকে এমন পরিবার দান করেন, যারা হবে আমাদের চোখের শীতলতা ও আখিরাতের পাথেয়। আমিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

সুদের টাকা দরিদ্র আত্মীয়কে দান করা যাবে কি?

সুদের টাকা দরিদ্র আত্মীয়কে দান করা যাবে কি?

নারী-পুরুষ একে অপরকে স্বামী-স্ত্রী পরিচয় দিলেই কি বিয়ে সম্পন্ন হয়?

নারী-পুরুষ একে অপরকে স্বামী-স্ত্রী পরিচয় দিলেই কি বিয়ে সম্পন্ন হয়?

অ্যাম্বুলেন্সে লাশ রেখে জানাজা পড়ার বিধান কী?

অ্যাম্বুলেন্সে লাশ রেখে জানাজা পড়ার বিধান কী?

অজু ছাড়া ‘দরুদ শরিফ’ পাঠের বিধান: ইসলাম কী বলে?

অজু ছাড়া ‘দরুদ শরিফ’ পাঠের বিধান: ইসলাম কী বলে?

জুয়া— ইহকাল ও পরকালের ধ্বংসের ফাঁদ

জুয়া— ইহকাল ও পরকালের ধ্বংসের ফাঁদ

আরও পড়ুন

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

ব্যবসার প্রচারে ফেসবুকে ছবি ও লাইভ, শরিয়তের বিধান কী?

সুন্দর হতে গায়ের রঙ পরিবর্তন করা কি গুনাহ?

সুন্দর হতে গায়ের রঙ পরিবর্তন করা কি গুনাহ?

প্রসববেদনায় কাতর মায়ের পাশে বসে যে আমল করবেন

প্রসববেদনায় কাতর মায়ের পাশে বসে যে আমল করবেন

সুদের টাকা দরিদ্র আত্মীয়কে দান করা যাবে কি?

সুদের টাকা দরিদ্র আত্মীয়কে দান করা যাবে কি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম