Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত

পাকিস্তানের বিশ্বখ্যাত ইসলামী ব্যক্তিত্ব শাইখুল ইসলাম জাস্টিস মুফতি তাকী উসমানী।

Advertisement

পাকিস্তানের বিশ্বখ্যাত ইসলামী ব্যক্তিত্ব শাইখুল ইসলাম জাস্টিস মুফতি তাকী উসমানীর এক সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মুফতী তাকী উসমানীকে এ তথ্য জানানো হলে তিনি বাংলাদেশ সফরের দায়িত্বশীল মুফতি মিজানুর রহমান সাঈদকে বিষয়টি অবহিত করেন।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান মুফতি মিজানুর রহমান সাঈদ। 

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো এনওসি দেওয়া হয়নি। তবে মুফতী তাকী উসমানীর ভিসা, বিমান টিকিট ও হোটেল বুকিংসহ সফরের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ অবস্থায় সরকার চাইলে এখনো তার বাংলাদেশ সফরের সুযোগ রয়েছে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামসুদ্দোহা আশরাফী, মুফতী হেদায়াতুল্লাহ আজাদী, কেএম শরীয়াতুল্লাহ, মুফতী শাহজালাল আল হাবিবী, মুফতী রফিকুল ইসলাম আশরাফী ও মাওলানা ইমরান হোসাইন আনসারী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত

মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত

নতুন পোশাকে কাউকে দেখলে কী দোয়া পড়বেন?

নতুন পোশাকে কাউকে দেখলে কী দোয়া পড়বেন?

দুনিয়ার সব সম্পদের চেয়েও দামি যে ইবাদত

দুনিয়ার সব সম্পদের চেয়েও দামি যে ইবাদত

বিয়েতে ‘উকিল বাবা’ কুসংস্কার নাকি শরিয়তসম্মত? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

বিয়েতে ‘উকিল বাবা’ কুসংস্কার নাকি শরিয়তসম্মত? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম