Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

নতুন পোশাকে কাউকে দেখলে কী দোয়া পড়বেন?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:১৫ পিএম

নতুন পোশাকে কাউকে দেখলে কী দোয়া পড়বেন?

ছবি: সংগৃহীত

Advertisement

ইসলামে প্রতিটি ছোট-বড় নেয়ামত ও আনন্দের মুহূর্তকে আল্লাহর স্মরণ ও কল্যাণ কামনায় রাঙিয়ে তোলার অসাধারণ শিক্ষা দেওয়া হয়েছে। প্রিয়জন, বন্ধু কিংবা পরিচিত কাউকে নতুন পোশাকে দেখলে শুধু প্রশংসা করাই যথেষ্ট নয়; বরং তার জন্য বরকত, কল্যাণ ও উত্তম জীবনযাপনের দোয়া করা সুন্নাহসম্মত আদব। একবার হজরত ওমরের (রা.) পরনে একটি সাদা জামা দেখতে পেয়ে নবীজি (সা.) তার জন্য বিশেষ দোয়া করেন। সুতরাং কাউকে নতুন পোশাকে দেখলে হাদিসে বর্ণিত কী কী দোয়া পড়া যায়, তা নিচে তুলে ধরা হলো—

কুরআনে পোশাকের নেয়ামতের স্মরণ

পোশাককে আল্লাহ তাআলা বান্দার জন্য সম্মান, সৌন্দর্য ও সতর আবৃত করার গুরুত্বপূর্ণ নেয়ামত হিসেবে উল্লেখ করেছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে—

يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا

‘হে আদম সন্তান! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং যা সৌন্দর্যের মাধ্যম।’ (সুরা আল-আ‘রাফ: আয়াত ২৬)

১. বরকত ও নতুন পোশাকের দোয়া

কাউকে নতুন পোশাকে দেখলে এই দোয়াটি পড়া যায়—

تُبْلِي وَيُخْلِفُ اللَّهُ تَعَالَى

উচ্চারণ: ‘তুবলি ওয়া ইয়ুখলিফুল্লাহু তাআলা।’

অর্থ: ‘পোশাকটি তোমার গায়ে পুরনো হোক আর আল্লাহ তাআলা এর পরিবর্তে তোমাকে আবার নতুন পোশাক দান করুন।’ (আবু দাউদ ৪০২০)

হাদিসের পটভূমি: হজরত আবু নাদরাহ (রহ.) বলেন, নবীজির (সা.) সাহাবিদের কেউ নতুন কাপড় পরলে তাকে বলা হতো, ‘তুবলি ওয়া ইয়ুখলিফুল্লাহু তাআলা’ অর্থাৎ এ কাপড় যেন তোমার দ্বারা পুরাতন হয় এবং মহান আল্লাহ যেন এর পরে তোমাকে আবার নতুন কাপড় পরান। (আবু দাউদ ৪০২০)

২. উত্তম জীবন ও শহীদী মৃত্যুর দোয়া

কাউকে নতুন পোশাকে দেখলে এই দোয়াটিও পড়তে পারেন—

اِلْبَسْ جَدِيداً وَعِشْ حَمِيداً وَمُتْ شَهِيداً

উচ্চারণ: ‘ইলবাস জাদীদান, ওয়া ইশ হামীদান, ওয়া মুত শাহীদান।’

অর্থ: ‘নতুন পোশাক পরিধান কর, উত্তম জীবন যাপন কর এবং শহিদী মৃত্যু বরণ কর।’ (ইবন মাজাহ ৩৫৫৮)

হাদিসের পটভূমি: হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) হজরত ওমরের (রা.) পরনে একটি সাদা জামা দেখতে পেয়ে বললেন, তোমার এই পোশাকটি ধোয়া না নতুন? তিনি বলেন, না, বরং ধৌত করা। নবীজি (সা.) বললেন, ‘ইলবাস জাদীদান, ওয়া ‘ইশ হামীদান, ওয়া মুত শাহীদান’ অর্থাৎ নতুন পোশাক পরিধান কর, উত্তম জীবন যাপন কর এবং শহিদী মৃত্যু বরণ কর।’ (ইবন মাজাহ ৩৫৫৮)

নতুন পোশাকের আনন্দকে কেবল বাহ্যিক সাজসজ্জায় সীমাবদ্ধ না রেখে হাদিসে শেখানো এই দোয়াগুলোর মাধ্যমে অপরের জন্য কল্যাণ কামনা করলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। একই সঙ্গে পোশাকের নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদের দীর্ঘায়ু ও উত্তম আমলের সুযোগ দেন, যাতে আমরা প্রশংসনীয় জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহর আলোকে প্রতিটি নেয়ামতের শোকরিয়া আদায় ও পরস্পরের জন্য কল্যাণ কামনা করার তৌফিক দান করুন। আমিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুনিয়ার সব সম্পদের চেয়েও দামি যে ইবাদত

দুনিয়ার সব সম্পদের চেয়েও দামি যে ইবাদত

হৃদয় ছোঁয়া সুসংবাদ: যে সালামের জবাব দেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.)

হৃদয় ছোঁয়া সুসংবাদ: যে সালামের জবাব দেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.)

স্বামী-স্ত্রীর ভুল বোঝাবুঝি থেকে বাঁচার উপায় কী?

স্বামী-স্ত্রীর ভুল বোঝাবুঝি থেকে বাঁচার উপায় কী?

প্রতিদিন সকালে দুই ফেরেশতা যাদের জন্য বিশেষ দোয়া করেন

প্রতিদিন সকালে দুই ফেরেশতা যাদের জন্য বিশেষ দোয়া করেন

জুমার দিনের যেসব আমলে মিলবে শতবছর ইবাদতের সওয়াব!

জুমার দিনের যেসব আমলে মিলবে শতবছর ইবাদতের সওয়াব!

ভাগ্য বদলের আশায় আঙুলে ‘পাথরের আংটি’ পরা কি জায়েজ?

ভাগ্য বদলের আশায় আঙুলে ‘পাথরের আংটি’ পরা কি জায়েজ?

আরও পড়ুন

নতুন পোশাকে কাউকে দেখলে কী দোয়া পড়বেন?

নতুন পোশাকে কাউকে দেখলে কী দোয়া পড়বেন?

দুনিয়ার সব সম্পদের চেয়েও দামি যে ইবাদত

দুনিয়ার সব সম্পদের চেয়েও দামি যে ইবাদত

বিয়েতে ‘উকিল বাবা’ কুসংস্কার নাকি শরিয়তসম্মত? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

বিয়েতে ‘উকিল বাবা’ কুসংস্কার নাকি শরিয়তসম্মত? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

হৃদয় ছোঁয়া সুসংবাদ: যে সালামের জবাব দেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.)

হৃদয় ছোঁয়া সুসংবাদ: যে সালামের জবাব দেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম