Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

ব্যবসার উদ্দেশ্য ছাড়া কেনা জমির জাকাতের হুকুম কী?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

ব্যবসার উদ্দেশ্য ছাড়া কেনা জমির জাকাতের হুকুম কী?

কেনা জমির জাকাত। ছবি: সংগৃহীত

Advertisement

অনেকেই বাড়ি করার জন্য জমি কিনতে টাকা জমা করে থাকেন।  জমাকৃত টাকার জাকাতও আদায় করে থাকেন। কিন্তু যখনই জমি কেনা হয়ে যায়; তখন কি এ জমির মূল্যের জাকাত আদায় করতে হবে? জমিটি কেনার উদ্দেশ্য হলো বসতবাড়ি করা।

না, এই জমির মূল্যের জাকাত আদায় করতে হবে না। কেননা এই জমি ব্যবসার উদ্দেশ্যে কেনা হয়নি। বরং জমি কেনা হয়েছে বাড়ি করার জন্য। আর ব্যবসার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জমি ক্রয় করা হলে এর ওপর জাকাত আসে না। হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন—

لَيْسَ فِي الْعُرُوضِ زَكَاةٌ، إِلاَّ عُرْضٍ فِي تِجَارَةٍ، فَإِنَّ فِيهِ زَكَاةً.

‘কোনো বস্তুর ওপর জাকাত আসে না, যদি তা ব্যবসার জন্য না হয়, ব্যবসার জন্য হলে তার ওপর জাকাত আসবে।’ (মুসান্নাফে ইবনে আবী শাইবা ১০৫৬০)

* >المحيط البرهاني< ৩/১৬৩ : لكنا لا نوجب الزكاة في العروض إن لم تكن للتجارة بالإجماع.

‘তবে বাণিজ্যের উদ্দেশ্যে না হলে পণ্যসামগ্রীর ওপর জাকাত ফরজ সাব্যস্ত হয় না—এ ব্যাপারে সর্বসম্মত মত রয়েছে।’ (আলহাবিল কুদসী ১/২৭৩; আলমুহীতুর রাযাবী ১/৪৮৯; মাজমাউল আনহুর ১/৩০৬;; রদ্দুল মুহতার ২/২৬৫)।

Advertisement

ইসলাম হাদিস জাকাত

Advertisement

আরও পড়ুন

উস্তাদকে নিয়ে আজহারীর আবেগঘন স্মৃতিচারণ, জানালেন সাত বছরের স্মৃতি

উস্তাদকে নিয়ে আজহারীর আবেগঘন স্মৃতিচারণ, জানালেন সাত বছরের স্মৃতি

ইসলামী ব্যাংক কি পুরোপুরি সুদমুক্ত, এতে লেনদেন কি জায়েজ?

ইসলামী ব্যাংক কি পুরোপুরি সুদমুক্ত, এতে লেনদেন কি জায়েজ?

চাচার ছেলে নেই, ভাতিজারা কি সম্পত্তির উত্তরাধিকারী হবেন?

চাচার ছেলে নেই, ভাতিজারা কি সম্পত্তির উত্তরাধিকারী হবেন?

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম