Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

ছবি: সংগৃহীত

Advertisement

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’—মুসলিম সমাজে বহুল প্রচলিত এই কথাটি অনেকেই রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস হিসেবে উল্লেখ করেন। তবে হাদিস বিশারদদের মতে, বাক্যটি হুবহু কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না। ফলে এটিকে সরাসরি রাসুলুল্লাহ (সা.)-এর বাণী হিসেবে প্রচার করা সঠিক নয়।

ইসলামি সূত্র অনুযায়ী, স্বামীর মর্যাদা ও স্ত্রীর প্রতি তার অধিকারের বিষয়ে সহিহ হাদিসে যে নির্দেশনা রয়েছে, তার ভাবার্থ থেকেই কথাটি সমাজে প্রচলিত হয়েছে বলে আলেমরা ব্যাখ্যা করেছেন।

মুআত্তা মালেক, মুসনাদে আহমাদ ও মুসতাদরাকে হাকেমে বর্ণিত একটি হাদিসে দেখা যায়, এক নারী সাহাবি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এলে তিনি জানতে চান, তার স্বামী আছেন কি না। নারীটি হ্যাঁ-সূচক উত্তর দিলে নবীজি (সা.) জানতে চান, স্বামীর সঙ্গে তার আচরণ কেমন।


জবাবে ওই নারী জানান, সাধ্যের মধ্যে স্বামীর আনুগত্য ও খেদমতে তিনি কোনো অবহেলা করেন না। তখন রাসুলুল্লাহ (সা.) তাকে স্বামীর সঙ্গে আচরণের বিষয়ে সতর্ক থাকতে বলেন। হাদিসে উল্লেখ রয়েছে, ‘সে-ই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম।’ (মুআত্তা মালেক, হাদিস: ৯; মুসনাদে আহমাদ, হাদিস: ১৯০০৩; মুসতাদরাকে হাকেম, হাদিস: ২৭৬৯)

আলেমদের ব্যাখ্যা অনুযায়ী, স্বামীর বৈধ অধিকার যথাযথভাবে আদায় এবং তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে একজন স্ত্রী জান্নাত লাভের সুযোগ পেতে পারেন। অন্যদিকে স্বামীর ন্যায্য অধিকার অস্বীকার করলে পরকালে জবাবদিহির মুখোমুখি হতে পারেন।

তবে ইসলাম শুধু স্ত্রীর দায়িত্বের কথাই বলেনি; স্বামীর ওপরও স্ত্রীর অধিকার আদায় এবং তার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর স্বামীদের যেমন তাদের (স্ত্রীদের) ওপর ন্যায়সংগত অধিকার রয়েছে, তেমনি স্ত্রীদেরও স্বামীদের ওপর ন্যায়সংগত অধিকার রয়েছে।’ (সুরা আল-বাকারা: ২২৮)

এ ছাড়া বিদায় হজের ভাষণে রাসুলুল্লাহ (সা.) পুরুষদের নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করার নির্দেশ দিয়েছিলেন। (সহিহ মুসলিম, হাদিস: ১২১৮)

ইসলামি শিক্ষায় দাম্পত্যজীবনের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, দায়িত্ব পালন এবং একে অপরের অধিকার রক্ষা। তাই ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ কথাটিকে হাদিস হিসেবে প্রচার না করে কোরআন ও নির্ভরযোগ্য হাদিসে বর্ণিত স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব ও অধিকারের শিক্ষা তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন আলেমরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির

যে ৩ শ্রেণির মানুষ সবার আগে জান্নাতে প্রবেশ করবেন

যে ৩ শ্রেণির মানুষ সবার আগে জান্নাতে প্রবেশ করবেন

মাগরিব না পড়লে এশার নামাজ হবে না যে ব্যক্তির

মাগরিব না পড়লে এশার নামাজ হবে না যে ব্যক্তির

শীতে ফরজ গোসলের সুন্নাহসম্মত উপায় ও ৬ সতর্কতা

শীতে ফরজ গোসলের সুন্নাহসম্মত উপায় ও ৬ সতর্কতা

কেয়ামতের দিন লোক দেখানো আমলের  কী হবে?

কেয়ামতের দিন লোক দেখানো আমলের কী হবে?

শীতকালকে ইবাদতের মৌসুম বানানোর ৮ উপায়

শীতকালকে ইবাদতের মৌসুম বানানোর ৮ উপায়

আরও পড়ুন

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির

আজকের নামাজের সময়সূচি: ২৬ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২৬ নভেম্বর ২০২৬

মধুপুর মাদ্রাসার ইসলাহি ইজতেমায় আসছেন দেশ-বিদেশের আলেমরা

মধুপুর মাদ্রাসার ইসলাহি ইজতেমায় আসছেন দেশ-বিদেশের আলেমরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম