Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির

ছবি: সংগৃহীত

Advertisement

স্বামী ফোনে অতিরিক্ত আসক্ত। এমনকি এ কারণে নিয়মিত নামাজও আদায় করেন না। স্ত্রী বারবার বোঝানোর চেষ্টা করলেও তিনি উল্টো রাগারাগি করেন, এমনকি কথাবার্তাও বন্ধ রাখেন। স্বামীকে দ্বীনের পথে ফিরিয়ে আনা এবং তার ভালোবাসা ও সম্মান পাওয়ার উপায় জানতে চেয়ে এক নারী ইসলামি প্রশ্নোত্তরবিষয়ক ওয়েবসাইট ইফতায় পরামর্শ চেয়েছেন।

প্রশ্নের জবাবে মুফতি ওলি উল্লাহ ওই নারীকে পারিবারিক মুরব্বিদের মাধ্যমে বৈঠক করে স্বামীকে বোঝানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি স্বামীকে দ্বীনি পরিবেশে সময় কাটানোর জন্য চিল্লায় পাঠানোর কথাও বলেছেন।

স্বামীকে নিয়মিত নামাজি করার জন্য একটি পৃথক আমলের লিংকও দিয়েছেন তিনি। তবে স্বামী যেন স্ত্রীকে ভালোবাসেন, সে জন্য নির্দিষ্ট কোনো আমল তার জানা নেই বলে জানিয়েছেন মুফতি।

দাম্পত্য সম্পর্কে ভালোবাসা বাড়াতে স্ত্রীর জন্য কিছু কৌশল ও আচরণগত পরামর্শ দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে স্বামীর সামনে সুন্দর ও আকর্ষণীয় পোশাক পরা, চুল পরিপাটি রাখা এবং স্বামী ঘরে ফিরলে হাসিমুখে সালাম দিয়ে তাকে স্বাগত জানানো। ঘরে ফেরার পরপরই সমস্যা বা অভিযোগের কথা না তুলে তাকে কিছুটা মানসিক বিরতি দেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করা, স্বামীর ভালো কাজের প্রশংসা করা, তার কথা ধৈর্য ধরে শোনা এবং ঘরের কাজে সহযোগিতার জন্য ধন্যবাদ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। স্বামীকে নিয়মিত ভালোবাসার কথা জানানো এবং পরিবারের জন্য তার পরিশ্রম ও উপার্জনের প্রশংসা করতেও বলেছেন তিনি।

জবাবে আরও বলা হয়েছে, প্রতিটি ওয়াক্তের নামাজে আল্লাহর কাছে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন দৃঢ় করার দোয়া করতে হবে। পাশাপাশি তাহাজ্জুদের সময় স্বামীকে নামাজের জন্য ডাকতে এবং দুজনের জন্য আল্লাহর কাছে তাকওয়া অর্জনের প্রার্থনা করতে বলা হয়েছে।

এদিকে স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকলে সুরা বাকারার ১৬৫ নম্বর আয়াত মিষ্টিজাতীয় খাবারের ওপর পড়ে ফুঁ দিয়ে স্বামীকে খাওয়ানোর একটি আমলের কথাও জবাবে উল্লেখ করা হয়েছে। তবে মুফতি ওলি উল্লাহ স্পষ্ট করেছেন, এই আমলের পক্ষে নির্দিষ্ট কোনো দলিল নেই। কিছু ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে এমন আমলের কথা শোনা যায় বলে তিনি উল্লেখ করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

বিয়ের আগে জীবনসঙ্গীর যে ৪ গুণ যাচাই করা জরুরি

বিয়ের আগে জীবনসঙ্গীর যে ৪ গুণ যাচাই করা জরুরি

যেসব আমলকারীর জন্য দোয়া করতে থাকেন ফেরেশতারা

যেসব আমলকারীর জন্য দোয়া করতে থাকেন ফেরেশতারা

ছোট ছোট কৃতজ্ঞতাই নিয়ে আসে রহমতের আলো

ছোট ছোট কৃতজ্ঞতাই নিয়ে আসে রহমতের আলো

যে নামাজে মুছে যায় গুনাহের কালিমা

যে নামাজে মুছে যায় গুনাহের কালিমা

হাত বাড়ালেই দান-সদকার নগদ ৯ পুরস্কার

হাত বাড়ালেই দান-সদকার নগদ ৯ পুরস্কার

আরও পড়ুন

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির

আজকের নামাজের সময়সূচি: ২৬ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২৬ নভেম্বর ২০২৬

মধুপুর মাদ্রাসার ইসলাহি ইজতেমায় আসছেন দেশ-বিদেশের আলেমরা

মধুপুর মাদ্রাসার ইসলাহি ইজতেমায় আসছেন দেশ-বিদেশের আলেমরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম