Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম

রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি?

রোজায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা। ছবি: সংগৃহীত

Advertisement

রমজান মাসে রোজা অবস্থায় দৈনন্দিন অনেক কাজ নিয়েই মুসলমানদের মনে নানা প্রশ্ন জাগে। বিশেষ করে মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে দিনের বেলায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা—এ বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। অনেকেই জানতে চান, টুথপেস্ট বা মাজন ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় কিনা। এ বিষয়ে শরিয়তের বিধান কী—তারই সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হলো।

রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশের বিধান

রোজা রেখে দিনের বেলায় টুথ পাউডার, পেস্ট, মাজন ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা মাকরুহ। কারণ এসব উপাদানে মিষ্টি, তিতা বা বিভিন্ন ধরনের স্বাদ থাকে। আর রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর স্বাদ গ্রহণ করা মাকরুহ হিসেবে বিবেচিত।

তবে এসব দিয়ে দাঁত ব্রাশ করার সময় যদি কোনো অংশ বা স্বাদ গলার ভেতরে পৌঁছে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। তাই রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন ব্যবহারে বিশেষ সতর্কতা প্রয়োজন।

এ কারণে রমজান মাসে দিনের বেলায় টুথপেস্ট, পাউডার বা মাজন দিয়ে ব্রাশ করা থেকে বিরত থাকা উত্তম। প্রয়োজনে টুথপেস্টের পরিবর্তে মেসওয়াক ব্যবহার করা যেতে পারে। মেসওয়াক ব্যবহারে রোজার কোনো ক্ষতি নেই।

হাদিসে মেসওয়াক ব্যবহারের গুরুত্ব এসেছে এভাবে—

السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ

‘মেসওয়াক মুখের পবিত্রতা অর্জনের মাধ্যম এবং আল্লাহর সন্তুষ্টির কারণ।’ (বুখারি ৮৮৭)

ফিকহের গ্রন্থে বলা হয়েছে—

রোজাদারের জন্য স্বাদযুক্ত বস্তু ব্যবহার করা মাকরুহ, এবং তা গলায় প্রবেশ করলে রোজা নষ্ট হয়ে যায়।’ (আল-বাহরুর রায়েক, খণ্ড ২, পৃষ্ঠা ২৭৯)

রোজা অবস্থায় মুখের পরিচ্ছন্নতা বজায় রাখা গুরুত্বপূর্ণ হলেও শরিয়তের বিধান মেনে চলা আরও বেশি জরুরি। তাই দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার না করে মেসওয়াক ব্যবহার করা নিরাপদ ও উত্তম। আর যদি টুথপেস্ট ব্যবহার করতেই হয়, তবে কোনোভাবেই তা গলার ভেতরে না যায়—সেদিকে বিশেষ সতর্ক থাকা উচিত। এভাবে সচেতনভাবে আমল করলে রোজার পবিত্রতা অক্ষুণ্ন রাখা সম্ভব হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০২৭ সালের রমজানের প্রথম ইফতার কখন?

২০২৭ সালের রমজানের প্রথম ইফতার কখন?

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজানের বাকি কত দিন?

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজানের বাকি কত দিন?

রোজায় ১০ পণ্য আমদানিতে বিশেষ ঋণ সুবিধা পাবেন উদ্যোক্তারা

রোজায় ১০ পণ্য আমদানিতে বিশেষ ঋণ সুবিধা পাবেন উদ্যোক্তারা

ঘুম থেকে উঠে সকালে নিয়ত করলে কি নফল রোজা হবে?

ঘুম থেকে উঠে সকালে নিয়ত করলে কি নফল রোজা হবে?

রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

আরও পড়ুন

কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার দোয়া

কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার দোয়া

মৃত ব্যক্তির কাছে নিজের প্রয়োজনীয় বস্তু চাওয়া যাবে কি?

মৃত ব্যক্তির কাছে নিজের প্রয়োজনীয় বস্তু চাওয়া যাবে কি?

২০২৭ সালের রমজানের প্রথম ইফতার কখন?

২০২৭ সালের রমজানের প্রথম ইফতার কখন?

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম