Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

সদকাতুল ফিতরের পণ্য কী ও পরিমাণ কত?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:৪৩ পিএম

সদকাতুল ফিতরের পণ্য কী ও পরিমাণ কত?

সদকাতুল ফিতর। ছবি: সংগৃহীত

Advertisement

মাসআলা— হাদিসে মোট পাঁচ প্রকার খাদ্য দ্বারা সদকাতুল ফিতর আদায়ের বর্ণনা পাওয়া যায়। যথা— ১. যব, ২. খেজুর, ৩. পনির, ৪. কিশমিশ ও ৫. গম।

এ পাঁচ প্রকারের মধ্যে যব, খেজুর, পনির ও কিশমিশ দ্বারা সদকাতুল ফিতর আদায় করতে চাইলে মাথাপিছু এক সা‘ পরিমাণ দিতে হবে। কেজির হিসাবে যা ৩ কেজি ২৭০ গ্রাম। আর গম দ্বারা আদায় করতে চাইলে আধা সা‘ দিতে হবে। কেজির হিসাবে ১ কেজি ৬৩৫ গ্রাম। এটা ওজনের দিক দিয়ে তফাৎ। আর মূল্যের পার্থক্য তো আছেই।

উল্লেখ্য, হাদিসে এ পাঁচটি দ্রব্যের যে কোনোটি দ্বারা ফিতরা আদায়ের সুযোগ দেওয়া হয়েছে, যেন মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য ও সুবিধা অনুযায়ী এর যে কোনোটি দ্বারা তা আদায় করতে পারেন। তাই এক্ষেত্রে উচিত হল, যার উন্নতমানের আজওয়া খেজুরের হিসাবে সদকাতুল ফিতর আদায় করার সামর্থ্য আছে, তার জন্য ওই হিসাবেই দেওয়া। যার সাধ্য পনির হিসাবে দেওয়ার, তিনি তাই দেবেন। এরচেয়ে কম আয়ের লোকেরা খেজুর বা কিশমিশের হিসাব গ্রহণ করতে পারেন। আর যার জন্য এগুলোর হিসাবে দেওয়া কঠিন, তিনি আদায় করবেন গম দ্বারা।

আমাদের ক্ষুদ্র জ্ঞানে, কুরআনের নির্দেশনা–

مَنْ تَطَوَّعَ خَیْرًا فَهُوَ خَیْرٌ لَّهٗ.

‘অবশ্য কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে কোনো পুণ্যের কাজ করে (এবং নির্ধারিত পরিমাণের চেয়ে আরও বাড়িয়ে দেয়) তবে তার পক্ষে তা শ্রেয়। (সুরা বাকারা: আয়াত ১৮৪)

এর লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বড় বড় বিত্তশালী ব্যক্তিগণ যদি সাধারণ সম্পদশালীদের মতো একই মানের সদকাতুল ফিতর আদায় না করে হাদীসে বর্ণিত খাদ্যদ্রব্য থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী খাদ্যদ্রব্য দ্বারা সদকাতুল ফিতর আদায় করেন, তবে তা-ই উত্তম হবে।

তবে এটি ভিন্ন কথা যে, কোনো ব্যক্তি হাদিসে বর্ণিত যেকোনো খাদ্যদ্রব্য দ্বারা সদকাতুল ফিতর আদায় করলে তার সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

নামাজে অনিচ্ছাকৃত চিন্তা যেভাবে দূর করবেন

নামাজে অনিচ্ছাকৃত চিন্তা যেভাবে দূর করবেন

জুমার দিনে পুরুষদের জন্য ঘোষিত সওয়াব কি নারীরা পাবেন?

জুমার দিনে পুরুষদের জন্য ঘোষিত সওয়াব কি নারীরা পাবেন?

জুমার দিনে ‘আত্মপর্যালোচনা ও আত্মশুদ্ধি’র সুযোগ তৈরি হয় যেভাবে

জুমার দিনে ‘আত্মপর্যালোচনা ও আত্মশুদ্ধি’র সুযোগ তৈরি হয় যেভাবে

জুমার দিন দেরিতে মসজিদে গেলে যেসব ক্ষতি হয়

জুমার দিন দেরিতে মসজিদে গেলে যেসব ক্ষতি হয়

জুমার দিনে দরুদ পাঠের বরকত ও অসামান্য ফজিলত

জুমার দিনে দরুদ পাঠের বরকত ও অসামান্য ফজিলত

আরও পড়ুন

মেহেদি দিয়ে চুল-দাড়ি কালো করার শরয়ি বিধান কী?

মেহেদি দিয়ে চুল-দাড়ি কালো করার শরয়ি বিধান কী?

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

ঢিলা-কুলুখ ব্যবহার না করলে ইমামের পেছনে নামাজ পড়ার হুকুম কী?

ঢিলা-কুলুখ ব্যবহার না করলে ইমামের পেছনে নামাজ পড়ার হুকুম কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম