Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

‘শবে কদর’ সওয়াব ও মর্যাদার এক গুরুত্বপূর্ণ রাত

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১০:৪৪ পিএম

‘শবে কদর’ সওয়াব ও মর্যাদার এক গুরুত্বপূর্ণ রাত

লাইলাতুল কদর। ছবি: সংগৃহীত

Advertisement

মর্যাদার এক রাত শবে কদর। কুরআনের ভাষায় এটিকে ‘লাইলাতুল কদর’ বলা হয়। এ রাতের মর্যাদায় আল্লাহ তাআলা একটি সুরা নাজিল করেছেন। আর এ রাতেই আল্লাহ তাআলা মানুষের মুক্তির সনদ আল-কুরআনুল কারিম নাজিল করেছেন। এ রাত ও কুরআন নাজিল প্রসঙ্গে মহান আল্লাহ ঘোষণা করেন—

اِنَّاۤ اَنۡزَلۡنٰهُ فِیۡ لَیۡلَۃِ الۡقَدۡرِ ۚوَ مَاۤ اَدۡرٰىكَ مَا لَیۡلَۃُ الۡقَدۡرِ ؕ لَیۡلَۃُ الۡقَدۡرِ ۬ۙ خَیۡرٌ مِّنۡ اَلۡفِ شَهۡرٍ تَنَزَّلُ الۡمَلٰٓئِكَۃُ وَ الرُّوۡحُ فِیۡهَا بِاِذۡنِ رَبِّهِمۡ ۚ مِنۡ كُلِّ اَمۡرٍ ۙسَلٰمٌ ۟ۛ هِیَ حَتّٰی مَطۡلَعِ الۡفَجۡرِ

‘নিশ্চয়ই আমি তা (কুরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কী জান? শবে কদর হলো- এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। শান্তি আর শান্তি, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত (নাজিল হতে) থাকে।’ (সুরা আল-কদর)

মর্যাদার এ রাতে কুরআন নাজিল ও এর বরকত সম্পর্কে সুরা দুখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন এভাবে—

وَ الۡكِتٰبِ الۡمُبِیۡنِ اِنَّاۤ اَنۡزَلۡنٰهُ فِیۡ لَیۡلَۃٍ مُّبٰرَكَۃٍ اِنَّا كُنَّا مُنۡذِرِیۡنَ فِیۡهَا یُفۡرَقُ كُلُّ اَمۡرٍ حَكِیۡمٍ اَمۡرًا مِّنۡ عِنۡدِنَا ؕ اِنَّا كُنَّا مُرۡسِلِیۡنَ رَحۡمَۃً مِّنۡ رَّبِّكَ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ

‘শপথ সুস্পষ্ট কিতাবের। আমি একে (কুরআন) নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় (লাওহে মাহফুজ থেকে ফেরেশতাদের কাছে) স্থিরিকৃত হয়। আমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী। আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমতস্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।' (সুরা দুখান : আয়াত ২-৬)

মর্যাদার এ রাত সম্পর্কে হাদিসে পাকে প্রিয় নবী (সা.) গুনাহ মাফের কথা উল্লেখ করেছেন। হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে সাওয়াবের আশায় রাত লাইলাতুল কদর তথা (মর্যাদার নির্ধারিত রাত) জেগে ইবাদাত করে, তার বিগত জীবনের সব গোনাহ ক্ষমা করা হবে।' (বুখারি ১৯০১)

কুরআন-সুন্নাহর আলোকে বুঝা যায়, ‘লাইলাতুল কদর’ মর্যাদার একটি রাত। মর্যাদার এ রাতটি পেলে কী দোয়া পড়তে হবে, সে সম্পর্কেও এসেছে সুস্পষ্ট দিকনির্দেশনা। অন্য হাদিসে এসেছে, হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, একবার আমি রাসুলুল্লাহকে (সা.) জিজ্ঞাসা করলাম- ‘হে আল্লাহর রাসুল! (সা.) কোন রাতে ‘লাইলাতুল কদর’ হবে, তা যদি আমি জানতে পারি, তাতে আমি কী (দোয়া) পড়বো? আপনি বলে দিন। রাসুলুল্লাহ (সা.) বললেন, তুমি বলবে—

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’

অর্থ: ‘হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন।’ (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)।

উল্লেখ্য মঙ্গলবার (১০ মার্চ) ইফতারের আগেই রোজাদারদের মধ্যে যারা ইতেকাফে বসবেন, তাদেরকে মসজিদে গিয়ে উপস্থিত হতে হবে। তাদের মসজিদে গিয়ে উপস্থিত হওয়ার এ মিশনই হচ্ছে মর্যাদা, সওয়াব ও ঐতিহ্যের রাত লাইলাতুল কদর বা শবে কদর পাওয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজানের বাকি কত দিন?

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজানের বাকি কত দিন?

রোজায় ১০ পণ্য আমদানিতে বিশেষ ঋণ সুবিধা পাবেন উদ্যোক্তারা

রোজায় ১০ পণ্য আমদানিতে বিশেষ ঋণ সুবিধা পাবেন উদ্যোক্তারা

ঘুম থেকে উঠে সকালে নিয়ত করলে কি নফল রোজা হবে?

ঘুম থেকে উঠে সকালে নিয়ত করলে কি নফল রোজা হবে?

রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

সাহাবিরা (রা.) নিয়মিত যেসব নফল ইবাদত করতেন

সাহাবিরা (রা.) নিয়মিত যেসব নফল ইবাদত করতেন

আরও পড়ুন

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

জমাদিউস সানি শুরু, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জমাদিউস সানি শুরু, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

আজকের নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৬

হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?

হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম