পিতার আগে ছেলে মারা গেলে নাতিরা কি দাদার সম্পত্তি পাবে?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পিতার আগে ছেলে মারা গেলে তার সন্তান অর্থাৎ নাতি-নাতনিরা দাদার সম্পত্তির উত্তরাধিকারী হবে কিনা—এ নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। এ বিষয়ে কথা বলেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, শরিয়াহ অনুযায়ী নাতি-নাতনিরা সরাসরি দাদার সম্পত্তির ওয়ারিশ হন না।
তিনি বলেন, বাবা জীবিত থাকলে যে অংশ পেতেন, সেই অংশে সন্তানদের অধিকার থাকত। কিন্তু বাবা দাদার আগে মারা গেলে তার সন্তানরা সরাসরি দাদার সম্পত্তির ওয়ারিশ হন না। তবে দাদা চাইলে নাতি-নাতনিদের জন্য সর্বোচ্চ এক-তৃতীয়াংশ সম্পত্তি ওসিয়ত করে যেতে পারেন।
অর্থাৎ, শরিয়াহর বিধান অনুযায়ী নাতি-নাতনিদের সরাসরি উত্তরাধিকার না থাকলেও দাদার ওসিয়তের মাধ্যমে তারা সম্পত্তি পেতে পারেন।
তিনি আরও বলেন, তখন সেটা দাদার ওপর ওয়াজিব হয়ে পড়বে। তখন দাদাকে নাতিদের দেখতে হবে। সংকটে থাকা নাতি-নাতনিকে দেখতে পারবেন। এদের অভাব মেটানোর জন্য তিনভাগের এক ভাব দাদা চাইলে ওসিয়ত করতে পারবেন। তবে সরাসরি ওয়ারিশ নয়।

