Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

‘তুমি ঘর থেকে বের হলে তালাক’—স্ত্রী এমন শর্ত ভঙ্গ করলে কি কার্যকর হবে?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

‘তুমি ঘর থেকে বের হলে তালাক’—স্ত্রী এমন শর্ত ভঙ্গ করলে কি কার্যকর হবে?

ফাইল ছবি

Advertisement

স্বামী রাগের মাথায় স্ত্রীকে বললেন, ‘তুমি আমার ঘর থেকে বাইরে হলে তালাক।’ এরপর অন্য একজন ব্যক্তি স্ত্রীকে স্বামীর ঘর থেকে বের করে দিলেন। স্ত্রী নিজে স্বেচ্ছায় ঘর থেকে বের হননি, বরং অন্য ব্যক্তি তাকে বের করে দিয়েছেন। এমন পরিস্থিতিতে তালাক কার্যকর হবে কি? 

এমন প্রশ্নের উত্তর দিয়েছেন মুহাম্মদপুরের সাত মসজিদ জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার ফতোয়া বিভাগের নায়েবে মুফতি তাওহীদুল ইসলাম।

তিনি বলেন, এ বিষয়ে ইসলামের বিধানে বলা হয়েছে, প্রশ্নে বর্ণিত পরিস্থিতিতে ‘অন্য ব্যক্তি স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে’—এর দ্বারা ঠিক কী বোঝানো হয়েছে, তা বিস্তারিতভাবে জানা জরুরি।

যদি এর অর্থ হয়, অন্য ব্যক্তি স্ত্রীকে তুলে নিয়ে, টেনে-হিঁচড়ে বা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন এবং স্ত্রী নিজে ঘর থেকে বের হওয়ার জন্য কোনো পদক্ষেপ নেননি, তাহলে এ অবস্থায় শর্ত পূর্ণ হয়েছে বলে গণ্য হবে না এবং তালাক সংঘটিত হবে না।

আর যদি এর অর্থ হয়, অন্য ব্যক্তি স্ত্রীকে হুমকি দিয়েছেন, চাপ প্রয়োগ করেছেন, জোরাজুরি করেছেন বা সামান্য টানাহেঁচড়া করেছেন, যার ফলে স্ত্রী অনিচ্ছা সত্ত্বেও নিজে হেঁটে ঘর থেকে বের হয়ে গেছেন, তাহলে বাহ্যিকভাবে শর্ত পূর্ণ হয়েছে বলে গণ্য হবে এবং এক তালাকে রজঈ পতিত হয়ে যাবে।

এক তালাকে রজঈ পতিত হলে স্বামী চাইলে ইদ্দতের মধ্যে তার স্ত্রীকে রুজু করতে পারবেন। তবে এরপর স্বামীর জন্য আর মাত্র দুই তালাকের অধিকার অবশিষ্ট থাকবে।

তবে এক তালাকে রজঈ হওয়ার পর ইদ্দতের মধ্যে রুজু না করা হলে এবং ইদ্দত শেষ হয়ে গেলে রজঈ তালাক বায়েন তালাকে পরিণত হবে। এরপর স্বামী-স্ত্রী আবার একসঙ্গে থাকতে চাইলে নতুন করে মোহর ধার্য করে পুনরায় বিয়ে করে নিলেই হবে। অন্যত্রে বিবাহ বসার প্রয়োজন নেই।

তালাক রাজঈ হলো- এমন একটি প্রত্যাবর্তনযোগ্য বিবাহবিচ্ছেদ, যেখানে স্বামী তালাক দেওয়ার পর ইদ্দত চলাকালীন সময়ে নতুন কোনো আকদ বা মোহরানা ছাড়াই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারেন।

ইদ্দত হলো- ইসলাম ধর্মে স্বামীর মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের পর একজন নারীকে নির্দিষ্ট সময় পর্যন্ত যে অপেক্ষা করতে হয়, তাকে ইদ্দত বলে। এই সময়ে নারী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগের শরয়ি বিধান কী?

পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগের শরয়ি বিধান কী?

‘ডিভোর্স দিলাম’ বললে কত তালাক হয়?

‘ডিভোর্স দিলাম’ বললে কত তালাক হয়?

দাম্পত্য জীবনে স্ত্রীর প্রতি ভালোবাসায় নবীজির (সা.) ৫ উপমা

দাম্পত্য জীবনে স্ত্রীর প্রতি ভালোবাসায় নবীজির (সা.) ৫ উপমা

আরবি ১২ মাসের নাম এলো যেভাবে

আরবি ১২ মাসের নাম এলো যেভাবে

আয়াতুল কুরসির মর্যাদা কী ও আমলের সময় কখন?

আয়াতুল কুরসির মর্যাদা কী ও আমলের সময় কখন?

কেউ একজন থাকুক, যে ভালোবাসার ছায়ায় জান্নাতের পথে এগিয়ে নেবে

কেউ একজন থাকুক, যে ভালোবাসার ছায়ায় জান্নাতের পথে এগিয়ে নেবে

আরও পড়ুন

পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগের শরয়ি বিধান কী?

পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগের শরয়ি বিধান কী?

ব্যাংক থেকে সুদে ঋণ নেওয়া ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া কি জায়েজ?

ব্যাংক থেকে সুদে ঋণ নেওয়া ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া কি জায়েজ?

‘ডিভোর্স দিলাম’ বললে কত তালাক হয়?

‘ডিভোর্স দিলাম’ বললে কত তালাক হয়?

দাম্পত্য জীবনে স্ত্রীর প্রতি ভালোবাসায় নবীজির (সা.) ৫ উপমা

দাম্পত্য জীবনে স্ত্রীর প্রতি ভালোবাসায় নবীজির (সা.) ৫ উপমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম