Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

২০৩০ সালে দুবার রমজান, এই বিরল ঘটনার নেপথ্যে কী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পিএম

২০৩০ সালে দুবার রমজান, এই বিরল ঘটনার নেপথ্যে কী

প্রতীকী ছবি

Advertisement

২০৩০ সালে এক বিরল মহাজাগতিক বিন্যাসের কারণে একই বছরে দুবার রমজান মাস পড়বে। অর্থাৎ একই বছরে দুবার রোজা পালনের সুযোগ পাবেন মুসল্লিরা।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামি ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাবের পার্থক্যের কারণেই এমন বিরল ঘটনা ঘটবে। যেহেতু ইসলামি বর্ষপঞ্জি গ্রেগরিয়ান বর্ষপঞ্জির চেয়ে প্রায় ১১ দিন ছোট, তাই প্রতি বছর রমজান শুরুর সময়টি এগিয়ে আসে।

২০৩০ সালে এই পরিবর্তনের ফলে প্রথম রমজান শুরু হবে ৫ জানুয়ারি (ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী ১৪৫১ হিজরি সনে) এবং দ্বিতীয় রমজান শুরু হবে ২৬ ডিসেম্বর (১৪৫২ হিজরি সনের শুরুতে)।

এর ফলে মুসলমানরা এক বছরে দুবার রোজা রাখবেন। অর্থাৎ ওই বছর মোট ৩৬ দিন রোজা রাখতে হবে; যার মধ্যে জানুয়ারি মাসে ৩০ দিন এবং ডিসেম্বরের শেষে আরও ৬ দিন অন্তর্ভুক্ত থাকবে।

গ্রেগরিয়ান বর্ষপঞ্জি সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের ওপর ভিত্তি করে চলে, কিন্তু ইসলামি বর্ষপঞ্জি মূলত চান্দ্র চক্রের ওপর নির্ভরশীল।

একটি চান্দ্র বছর ৩৫৪ দিনের হয়, যা সৌর বছরের চেয়ে প্রায় ১১ দিন কম। সময়ের সঙ্গে সঙ্গে এই পার্থক্যের কারণে ইসলামি মাসগুলো চারটি ঋতুর মধ্য দিয়ে আবর্তিত হয়; এই চক্রটি মোটামুটি প্রতি ৩৩ বছরে একবার পুনরাবৃত্তি হয়।

সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে এবং ২০৩০ সালের পর এটি আবার ঘটবে ২০৬৩ সালে।

মুসলমানদের জন্য ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা একইসাথে একটি ধর্মীয় আবশ্যিকতা এবং আত্মিক শুদ্ধির একটি মাধ্যম। তবে রমজান কোন সময়ে পড়ছে, তার ওপর ভিত্তি করে রোজার অভিজ্ঞতায় ব্যাপক তারতম্য হয়। শীতকালে রোজা পড়লে দিনের দৈর্ঘ্য বা রোজার সময়কাল তুলনামূলকভাবে কম হয়; অন্যদিকে গ্রীষ্মকালে কিছু অঞ্চলে তা ১৭ ঘণ্টারও বেশি হতে পারে।

যদিও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত হিসাব-নিকাশের মাধ্যমে রমজান শুরুর সম্ভাব্য সময় জানা সম্ভব। তবু চাঁদ দেখার ওপর ভিত্তি করেই এর আনুষ্ঠানিক শুরুর তারিখ নির্ধারণ করা হয়। সৌদি আরবসহ অনেক ইসলামী দেশ চাঁদ দেখার প্রথাগত পদ্ধতির ওপর নির্ভর করে, আবার অন্য অনেক দেশ তারিখ নির্ধারণে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে থাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতর কবে?

২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতর কবে?

২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে যে নতুন নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে যে নতুন নির্দেশনা

ছয় রোজায় এক বছর সিয়াম সাধনার সওয়াব

ছয় রোজায় এক বছর সিয়াম সাধনার সওয়াব

যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি

যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি

আরও পড়ুন

২০৩০ সালে দুবার রমজান, এই বিরল ঘটনার নেপথ্যে কী

২০৩০ সালে দুবার রমজান, এই বিরল ঘটনার নেপথ্যে কী

আজকের নামাজের সময়সূচি: ০৩ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ০৩ অক্টোবর ২০২৬

বড় বোনের আগে ছোট বোনের বিয়ে, ইসলামের বিধান কী?

বড় বোনের আগে ছোট বোনের বিয়ে, ইসলামের বিধান কী?

বোনদের হকের সম্পত্তি বিক্রি, শরিয়তের বিধান কী?

বোনদের হকের সম্পত্তি বিক্রি, শরিয়তের বিধান কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম