Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম

এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

ফাইল ছবি

Advertisement

এক ব্যক্তি জানতে চান, কোনো এনজিও থেকে আর্থিক সাহায্য নেওয়া জায়েজ হবে কি না।

জবাবে ঢাকার মোহাম্মদপুরের দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম বলেন, কোনো এনজিওর সদস্যরা যদি সহিহ আকিদার মুসলমান হন, তাহলে তাদের কাছ থেকে আর্থিক সাহায্য গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। শরিয়তের দৃষ্টিতেও এতে কোনো আপত্তি নেই।

অন্যদিকে, এনজিওর সদস্যরা যদি ভ্রান্ত আকিদা পোষণ করেন কিংবা মুসলমান না হয়ে অমুসলিম হন, তাহলে তাদের কাছ থেকে আর্থিক সাহায্য নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করতে হবে। বিশেষ করে, এ ধরনের সাহায্য গ্রহণের ফলে বর্তমানে বা ভবিষ্যতে ইসলাম ও মুসলমানদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা দেখতে হবে।

যদি তাদের কাছ থেকে সাহায্য নেওয়ার কারণে ইসলাম ও মুসলমানদের ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল আশঙ্কা থাকে অথবা এ সাহায্য গ্রহণ ইসলাম ও মুসলমানদের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে এ ধরনের সাহায্য গ্রহণ করা জায়েজ হবে না।

পক্ষান্তরে, সাহায্য গ্রহণের কারণে দ্বীনি ক্ষতির প্রবল আশঙ্কা না থাকলে এবং এর মাধ্যমে মুসলমানদের কল্যাণ ও স্বার্থ রক্ষিত হলে, সে সাহায্য গ্রহণ করা জায়েজ হবে।

الأدلة الشرعية

(أحکام القرآن، للجصّاص، آل عمران، باب الاستعانة بأهل الذمة، ج: ২، ص: ৪৭، ط: دار الكتب العلمية)

"و في هذه الآیة دلالة علی أنه لاتجوز الاستعانة بأهل الذمة في أمور المسلمین من العمالات و الکتبة."

(تکملہ فتح الملہم : ج: ৩، ص: ২৬৯)

"والذي یتخلص من مجموع الروایات أنّ الأمر في الاستعانة بالمشرکین موکول إلی مصلحة الإسلام والمسلمین، فإن کان یؤمن علیهم من الفساد، وکان في الاستعانة بهم مصلحة فلا بأس بذلك إن شاء اللہ إذا کان حکم الإسلام هو الظاهر، و یکون الکفار تبعًا للمسلمین، و إن کان للمسلمین عنهم غنی أو کانوا هم القاد ة و المسلمون تبعًا لهم أو یخاف منهم الفساد فلایجوز الاستعانة بهم."

সূত্র: মুসলিম বাংলা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মসজিদে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-ফেসবুক ব্যবহার কি জায়েজ?

মসজিদে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-ফেসবুক ব্যবহার কি জায়েজ?

কন্যাসন্তান নিয়ে যা বলেছে পবিত্র কুরআন

কন্যাসন্তান নিয়ে যা বলেছে পবিত্র কুরআন

অন্য ধর্মের উৎসবে মুসলমানদের শুভেচ্ছা জানানো কি জায়েজ?

অন্য ধর্মের উৎসবে মুসলমানদের শুভেচ্ছা জানানো কি জায়েজ?

ঘরে টিভি রাখা ও ব্যবসা করা নিয়ে ইসলামের বিধান

ঘরে টিভি রাখা ও ব্যবসা করা নিয়ে ইসলামের বিধান

বিকাশের ডিপিএস ও এর অফার গ্রহণ করা কি শরিয়তসম্মত?

বিকাশের ডিপিএস ও এর অফার গ্রহণ করা কি শরিয়তসম্মত?

কম দামে ডাটা কিনে বেশি দামে বিক্রি করা কি জায়েজ?

কম দামে ডাটা কিনে বেশি দামে বিক্রি করা কি জায়েজ?

আরও পড়ুন

হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা

হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা

এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

মসজিদে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-ফেসবুক ব্যবহার কি জায়েজ?

মসজিদে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-ফেসবুক ব্যবহার কি জায়েজ?

কন্যাসন্তান নিয়ে যা বলেছে পবিত্র কুরআন

কন্যাসন্তান নিয়ে যা বলেছে পবিত্র কুরআন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম