Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

বায়তুল মোকাররমে বিশ্বসেরা ক্বারিদের মিলনমেলা

২৫তম ‘ইক্বরা’ আন্তর্জাতিক কেরাত সম্মেলন ৪ ডিসেম্বর

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

২৫তম ‘ইক্বরা’ আন্তর্জাতিক কেরাত সম্মেলন ৪ ডিসেম্বর

ছবি: সংগৃহীত

Advertisement

পবিত্র কুরআনের সুললিত সুর ও বিশুদ্ধ তিলাওয়াতের আবহে মুখরিত হতে যাচ্ছে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রতিষ্ঠার গৌরবময় ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ ডিসেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২৫তম ইক্বরা আন্তর্জাতিক কেরাত সম্মেলন বাংলাদেশ-২০২৬’।

বাদ জুমা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে এই মহতী আয়োজন। ঐতিহ্যবাহী এই সম্মেলনে পৃষ্ঠপোষকতা করছে পিএইচপি ফ্যামিলি এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

অতিথি ও আয়োজক

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এমপি এবং এর উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহ হিল বাকী নদভী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব তানভির আহমাদ এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এজাজ আহমেদ। এ ছাড়া সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সুফী মোহাম্মদ মিজানুর রহমান। পাশাপাশি সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

পুরো সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরার সভাপতি ও বিশ্বখ্যাত ক্বারি উস্তাদ শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

অংশগ্রহণকারী আন্তর্জাতিক ক্বারি

এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান ও বরেণ্য ক্বারিরা পবিত্র কুরআন তিলাওয়াত করবেন। তাদের মধ্যে রয়েছেন—

  • মিসরের ক্বারি ড. মুফতি মাহমুদ কামাল নাজ্জার
  • ইরানের ক্বারি উস্তাদ মাহদি আদেলী
  • আফগানিস্তানের ক্বারি উস্তাদ আলী রেজা রেয়াঈ
  • তুরস্কের ক্বারি শায়খ হুসাইন তুরকান
  • ইরাকের ক্বারি ড. খাইরুদ্দিন আল-হাদী

ইক্বরার গৌরবময় পথচলা

উপমহাদেশে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ইলমে কেরাতের প্রচার-প্রসারের লক্ষ্যে ১৯৬৬ সালে ইমামুল কুররা মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর উদ্যোগে ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’ প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৯১ সাল থেকে সংস্থাটি বাংলাদেশে অত্যন্ত সফলতার সাথে ২৪টি আন্তর্জাতিক কেরাত সম্মেলনের আয়োজন করেছে। প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তিতে এবারের ২৫তম আসরটি ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য বিশেষ তাৎপর্য বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেয়ামতের দিন কী হবে লোক দেখানো আমলের?

কেয়ামতের দিন কী হবে লোক দেখানো আমলের?

যেকোনো মুহূর্তেই আসতে পারে মৃত্যু, তাই প্রতিদিন যেসব প্রস্তুতি রাখা জরুরি

যেকোনো মুহূর্তেই আসতে পারে মৃত্যু, তাই প্রতিদিন যেসব প্রস্তুতি রাখা জরুরি

রাত জাগা নিয়ে যে সতর্কবার্তা দিয়েছেন মহানবী (সা.)

রাত জাগা নিয়ে যে সতর্কবার্তা দিয়েছেন মহানবী (সা.)

মসজিদে জিরানা: যে কারণে স্মৃতি বিজড়িত মক্কার এ পবিত্র স্থান

মসজিদে জিরানা: যে কারণে স্মৃতি বিজড়িত মক্কার এ পবিত্র স্থান

কুরআনের যে ৩০ আয়াত পাঠে মিলবে জীবনের নানাবিধ সমাধান

কুরআনের যে ৩০ আয়াত পাঠে মিলবে জীবনের নানাবিধ সমাধান

বিপদ কি সত্যিই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ?

বিপদ কি সত্যিই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ?

আরও পড়ুন

কেয়ামতের দিন কী হবে লোক দেখানো আমলের?

কেয়ামতের দিন কী হবে লোক দেখানো আমলের?

তাবলিগ নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম

তাবলিগ নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম

বায়তুল মোকাররমে বিশ্বসেরা ক্বারিদের মিলনমেলা ২৫তম ‘ইক্বরা’ আন্তর্জাতিক কেরাত সম্মেলন ৪ ডিসেম্বর

২৫তম ‘ইক্বরা’ আন্তর্জাতিক কেরাত সম্মেলন ৪ ডিসেম্বর

যেকোনো মুহূর্তেই আসতে পারে মৃত্যু, তাই প্রতিদিন যেসব প্রস্তুতি রাখা জরুরি

যেকোনো মুহূর্তেই আসতে পারে মৃত্যু, তাই প্রতিদিন যেসব প্রস্তুতি রাখা জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম