Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

কুরআনের যে ৩০ আয়াত পাঠে মিলবে জীবনের নানাবিধ সমাধান

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

কুরআনের যে ৩০ আয়াত পাঠে মিলবে জীবনের নানাবিধ সমাধান

ছবি: সংগৃহীত

Advertisement

মানুষের জীবন কখনো সরলরেখায় চলে না। কখনো রোদ, কখনো বৃষ্টি; কখনো সাফল্যের হাসি, আবার কখনো অজানা শঙ্কা, হতাশা আর গভীর সংকট এসে পথ আগলে দাঁড়ায়। এমন অস্থির মুহূর্তে যখন চারপাশ অন্ধকার মনে হয়, তখন মুমিনের হৃদয়ে আলো জ্বালায় মহান আল্লাহর কালাম—পবিত্র কুরআন। কুরআনের প্রতিটি আয়াত যেন একেকটি শীতল ছায়া, যা ক্লান্ত মনকে প্রশান্ত করে এবং নতুন করে বাঁচার সাহস জোগায়।

বিশেষ করে দুশ্চিন্তা ও বিপদের সময় হৃদয়কে স্থির রাখতে এবং জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে কুরআনের কিছু নির্বাচিত আয়াত মুখস্থ রাখা ও অর্থসহ অনুধাবন করা অত্যন্ত উপকারী। কুরআন তিলাওয়াত ও মুখস্থ করার মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) বলেছেন—

خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

‘তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।’ (বুখারি ৫০২৭)

জীবনের প্রয়োজন ও সংকটে পড়ার মতো নির্বাচিত ও গুরুত্বপূর্ণ ৩০ আয়াত নিচে তুলে ধরা হলো—

জীবনের প্রয়োজনে নির্বাচিত ৩০ আয়াত

১. আয়াতুল কুরসি

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ   

‘আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আকাশমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে, সব তারই। কে সেই ব্যক্তি যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করে? তিনি লোকদের সমুদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা জানেন। পক্ষান্তরে মানুষ তার জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে সক্ষম নয়, তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া। তার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দুয়ের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না, তিনি উচ্চ মর্যাদাশীল, মহান।’ (সুরা আল-বাকারা: আয়াত ২৫৫)

আল্লাহর মহিমা, ক্ষমতা ও একত্ববাদের অন্যতম শ্রেষ্ঠ এই আয়াতটি ফরজ নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে।

২. সুরা বাকারার শেষ দুই আয়াত (২৮৫-২৮৬)

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ۝ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

‘রাসুল তার কাছে তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে, আর মুমিনগণও। প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর ওপর, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ ও তার রাসুলগণের ওপর। আমরা তার রাসুলগণের কারও মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব! আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি, আপনার দিকেই শেষ প্রত্যাবর্তন। (সুরা আল-বাকারা: আয়াত ২৮৫–২৮৬)

ঈমান, দোয়া ও আল্লাহর ওপর ভরসার অনন্য শিক্ষা রয়েছে এই দুই আয়াতে।

৩. সুরা ইনশিরাহ (৫-৬)

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۝ إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

‘সুতরাং কষ্টের সঙ্গেই রয়েছে সুখ। নিশ্চয় কষ্টের সঙ্গেই রয়েছে সুখ। (সুরা আল-ইনশিরাহ: আয়াত ৫–৬)

বিপদ ও হতাশার মুহূর্তে এই আয়াতগুলো মুমিনের মনে আশার আলো জ্বালায়।

৪. সুরা জুমার (৫৩)

قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

‘হে আমার বান্দাগণ! যারা নিজদের ওপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আয-যুমার: আয়াত ৫৩)

যারা ভুলত্রুটি করে অনুতপ্ত, তাদের জন্য এটি কুরআনের অন্যতম আশাব্যঞ্জক বার্তা।

৫. সুরা তালাক (৩)

وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ۚ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ۚ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ ۚ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا

‘তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।’ (সুরা আত-তালাক: আয়াত ৩)

তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতার শিক্ষা দেয় এই আয়াত।

৬. সুরা নাহল (৯০)

إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

‘নিশ্চয় আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।’ (সুরা আন-নাহল: আয়াত ৯০)

৭. সুরা রাদ (২৮)

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

‘যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়; জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়।’ (সুরা আর-রাদ: আয়াত: ২৮)

অস্থিরতা ও দুশ্চিন্তার সময় এই আয়াত আল্লাহর জিকিরের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

৮. সুরা বাকারা (১৫৩)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

‘হে মুমিনগণ! ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা আল-বাকারা: আয়াত ১৫৩)

বিপদ-আপদ মোকাবিলায় ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার মৌলিক শিক্ষা রয়েছে এখানে।

৯. সুরা তাওবা (৪০)

لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا

‘তুমি দুঃখ করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’ (সুরা আত-তাওবা: আয়াত ৪০)

ভয় ও সংকটের সময় এই আয়াত মুমিনকে সাহস ও ভরসা জোগায়।

১০. সুরা আল-ইমরান (১৭৩)

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

‘আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।’ (সুরা আল-ইমরান: আয়াত ১৭৩)

সংকট ও বিপদের মুহূর্তে সাহাবায়ে কেরাম এই দোয়া পাঠ করতেন।

১১. সুরা ত্বা-হা (৬৮)

لَا تَخَفْ إِنَّكَ أَنتَ الْأَعْلَىٰ

‘ভয় করো না, নিশ্চয়ই তুমিই বিজয়ী হবে।’ (সুরা ত্বা-হা: আয়াত: ৬৮)

হজরত মুসা (আ.)-কে উদ্দেশ্য করে দেওয়া আল্লাহর এই আশ্বাস আজও মুমিনদের সাহস জোগায়।

১২. সুরা গাফির (৬০)

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার করে আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।’ (সুরা গাফির: আয়াত ৬০)

দোয়ার গুরুত্ব এবং সাড়া দেওয়ার ব্যাপারে আল্লাহর প্রতিশ্রুতি এখানে তুলে ধরা হয়েছে।

১৩. সুরা ইখলাস (১-৪)

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۝ اللَّهُ الصَّمَدُ ۝ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ۝ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

‘বলুন, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কারও মুখাপেক্ষী নন বরং সকলেই তার মুখাপেক্ষী। তার কোনো সন্তান নেই এবং তিনি কারও সন্তানও নন এবং তার সমতুল্য কেউ নেই।’ (সুরা আল-ইখলাস: আয়াত ১–৪)

তাওহিদের এই সংক্ষিপ্ত ও শক্তিশালী সুরাটি এক-তৃতীয়াংশ কুরআন তিলাওয়াতের সমান সওয়াবের অধিকারী।

১৪. সুরা ফালাক (১-৫)

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ۝ مِن شَرِّ مَا خَلَقَ ۝ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ۝ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ۝ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

‘বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে। অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকরীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।’ (সুরা আল-ফালাক: আয়াত ১–৫)

নানা অনিষ্ট ও অকল্যাণ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার শিক্ষা দেয় এই সুরা।

১৫. সুরা নাস (১-৬)

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ۝ مَلِكِ النَّاسِ ۝ إِلَٰهِ النَّاسِ ۝ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ۝ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ۝ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

‘আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি, মানুষের প্রতিপালক, মানুষের অধীশ্বর, মানুষের উপাস্যের কাছে—তার কুমন্ত্রণার অনিষ্ট হতে, যে সুযোগমতো আসে ও (কুমন্ত্রণা দিয়ে) সরে পড়ে। যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ে, জিন ও মানুষের মধ্য হতে।’ (সুরা আন-নাস: আয়াত ১–৬)

মনের ওয়াসওয়াসা বা শয়তানের কুমন্ত্রণা থেকে আত্মরক্ষার জন্য এই সুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৬. সুরা আলে ইমরান (১৩৯)

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ

‘তোমরা নিরাশ হয়ো না ও বিষণ্ন হয়ো না, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবে।’ (সুরা আল-ইমরান: আয়াত ১৩৯)

ঈমানদারদের জন্য এটি সাহস, মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের বার্তা।

দৈনন্দিন জীবনের নানা পরিস্থিতিতে এই আয়াতগুলোর কোনোটি ধৈর্যের শিক্ষা দেয়, কোনোটি আশা জাগায়, কোনোটি আল্লাহর রহমতের সুসংবাদ শোনায়, আবার কোনোটি তাকওয়া, তাওয়াক্কুল ও ন্যায়নিষ্ঠ জীবনের পথ দেখায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নিজেই কুরআন অনুধাবনের প্রতি উৎসাহিত করে বলেছেন—

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَا

‘তবে কি তারা কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহ তালাবদ্ধ?’ (সুরা মুহাম্মদ: আয়াত ২৪)

তাই প্রতিদিন অন্তত একটি করে আয়াত মুখস্থ করার অভ্যাস গড়ে তোলা উচিত। শুধু মুখস্থ করেই থেমে না থেকে এর অর্থ বোঝা, তাফসির পাঠ করা এবং বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করাই হোক প্রতিটি মুমিনের লক্ষ্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নামাজে অজু আছে কিনা সন্দেহ জাগলে কী করবেন?

নামাজে অজু আছে কিনা সন্দেহ জাগলে কী করবেন?

বিপদ কি সত্যিই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ?

বিপদ কি সত্যিই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ?

দুনিয়ার জীবন নিয়ে নবীজির (সা.) অসাধারণ উপমা!

দুনিয়ার জীবন নিয়ে নবীজির (সা.) অসাধারণ উপমা!

শরীরে ট্যাটু থাকলে কি অজু হবে?

শরীরে ট্যাটু থাকলে কি অজু হবে?

কবর পাকা করা কি জায়েজ, ইসলামে কী নির্দেশনা রয়েছে?

কবর পাকা করা কি জায়েজ, ইসলামে কী নির্দেশনা রয়েছে?

কাবা শরিফের আঙিনায় যেসব স্থানে দোয়া কবুল হয়

কাবা শরিফের আঙিনায় যেসব স্থানে দোয়া কবুল হয়

আরও পড়ুন

কুরআনের যে ৩০ আয়াত পাঠে মিলবে জীবনের নানাবিধ সমাধান

কুরআনের যে ৩০ আয়াত পাঠে মিলবে জীবনের নানাবিধ সমাধান

নামাজে অজু আছে কিনা সন্দেহ জাগলে কী করবেন?

নামাজে অজু আছে কিনা সন্দেহ জাগলে কী করবেন?

বিপদ কি সত্যিই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ?

বিপদ কি সত্যিই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ?

দুনিয়ার জীবন নিয়ে নবীজির (সা.) অসাধারণ উপমা!

দুনিয়ার জীবন নিয়ে নবীজির (সা.) অসাধারণ উপমা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম