Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

কবে বাংলাদেশে রমজানের চাঁদ দেখা যাবে, যা বলছে বৈজ্ঞানিক হিসাব-নিকাশ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৩:৩০ পিএম

কবে বাংলাদেশে রমজানের চাঁদ দেখা যাবে, যা বলছে বৈজ্ঞানিক হিসাব-নিকাশ

ফাইল ছবি

Advertisement

কয়েক দিন পরই শুরু হবে মহিমান্বিত ও পবিত্র মাস রমজান। আগামী ১০ মার্চ মধ্যপ্রাচ্যে এবং ১১ মার্চ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

তবে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ১০ মার্চ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কোথাও খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়। এমনকি টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা যাবে না।

কিন্তু পরের দিন ১১ মার্চ আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে সৌদিসহ অন্যান্য আরব দেশে স্পষ্টভাবে পবিত্র রমজানের চাঁদ দেখা যাবে।

মধ্যপ্রাচ্য ছাড়াও ১১ মার্চ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও খালি চোখে চাঁদ দেখা সম্ভব বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘ক্রিসেন্ট মুন ওয়াচ’।

চাঁদ দেখতে পাওয়ার কিছু নির্ণায়ক রয়েছে। প্রথমটি হলো— সূর্য অবশ্যই দিগন্তের নিচে থাকতে হবে। এর কারণ নতুন জন্ম হওয়া অস্পষ্ট অর্ধচন্দ্র দেখতে হলে পর্যাপ্ত অন্ধকার প্রয়োজন।

দ্বিতীয় হলো— চাঁদকে অবশ্যই দিগন্তের ওপর থাকতে হবে।

আর তৃতীয়টি হলো— আকাশে চাঁদ ও সূর্যের মধ্যে পর্যাপ্ত ব্যবধান থাকতে হবে। এ ব্যবধানটিকে ‘ডানজন লিমিটি’ হিসেবে অভিহিত করা হয়। যেটি নির্দেশ করে চাঁদ এবং সূর্য ৫-৭ ডিগ্রি আলাদা রয়েছে। যেটি হিসাব করা হয় হাতের তিনটি আঙুল রাখলে যতটুকু প্রশস্ত হবে ততটুকু দিয়ে।

খালি চোখে চাঁদ দেখতে হলে চাঁদ ও সূর্যের মধ্যে ৫ ডিগ্রি ব্যবধান থাকতে হবে। 

এখন প্রশ্ন হলো— ওই দিন বাংলাদেশ চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু। সময়বিষয়ক সংস্থা ‘টাইম অ্যান্ড ডেটের’ তথ্যানুযায়ী, আগামী ১১ মার্চ বাংলাদেশে চাঁদ ওঠবে সকাল ৬টা ৪৭ মিনিটে। আর চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে। অপরদিকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

সূর্য অস্ত যাওয়ার পর ৭টা ১৪ মিনিটে রাত নেমে আসবে না। তবে ওই সময় অন্ধকার নেমে আসবে এবং সূর্য দিগন্তের নিচে থাকবে। ওই সময় চাঁদ দিগন্তের ওপরে থাকবে।

তবে ওই দিন সূর্যাস্তের পর চাঁদ খালি চোখে দেখা যাবে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়। সেটি ওই দিনই বোঝা যাবে।

সূত্র: আলজাজিরা, টাইম অ্যান্ড ডেট, আরএমজি
 

Advertisement

রমজান রোজা চাঁদ

Advertisement

আরও পড়ুন

কন্যাসন্তান নিয়ে যা বলেছে পবিত্র কুরআন

কন্যাসন্তান নিয়ে যা বলেছে পবিত্র কুরআন

টেস্টটিউব বেবি নেওয়া কি জায়েজ? জানুন ইসলামি বিধান

টেস্টটিউব বেবি নেওয়া কি জায়েজ? জানুন ইসলামি বিধান

বছরের পর বছর প্রবাসে, স্ত্রীর অধিকার নিয়ে ইসলামের বিধান

বছরের পর বছর প্রবাসে, স্ত্রীর অধিকার নিয়ে ইসলামের বিধান

স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়? ইসলাম কি বলে

স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়? ইসলাম কি বলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম