Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

জিনরা কি জান্নাতে যাবে?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম

জিনরা কি জান্নাতে যাবে?

Advertisement

প্রশ্ন: জিনদের কি হাশরের দিনে হিসাব নিকাশ হবে এবং তারা কি জান্নাত বা জাহান্নামে যাবে।

উত্তর: কেয়ামতের দিন জিনদের হিসাব নিকাশ হবে।

অবিশ্বাসী জিনদের জাহান্নামে যাওয়ার ব্যাপারে ওলামায়ে কেরাম একমত। কারণ পবিত্র কুরআনের অনেক আয়াতে অবিশ্বাসী ও মুশরিক জিনদের জাহান্নামে যাওয়া এবং শাস্তি পাওয়ার কথা বলা আছে। 

কিন্তু ধার্মিক জিন কি বেহেশতে যাবে নাকি যাবে না? এ সম্পর্কে গবেষক ও পণ্ডিতদের একাধিক মত রয়েছে।

(১) মানুষের অভিমত হচ্ছে তারা বেহেশতে যাবে।

(২) তারা জান্নাতে যাবে না, তবে তারা জান্নাতের উপকণ্ঠে থাকবে, জান্নাতবাসী তাদের দেখতে পাবে, কিন্তু তারা জান্নাতবাসীদের দেখতে পাবে না।

(৩) এ বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দেওয়াই ভালো। এর সঙ্গে যেহেতু কোনো ইবাদতের সম্পর্ক নেই, তা কোনো একটা মত নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত নয়।

(৪) তারা আরাফে থাকবে। (জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী জায়গা)

এই মতামতগুলোর মধ্যে প্রথমটি বেশি শক্তিশালী।

সূত্র: তাফসিরে ইবনে কাসির, ৭/৪৬৩, আকামুল মারজান ফি আহকামিল জান, ৯১

Advertisement

জিন জান্নাত হাশর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম