Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

মসজিদ ফান্ডের টাকা দিয়ে সামাজিক কাজ করা যাবে?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম

মসজিদ ফান্ডের টাকা দিয়ে সামাজিক কাজ করা যাবে?

Advertisement

প্রশ্ন: আমাদের এলাকার মসজিদের জন্য যে চাঁদা কালেকশন করা হয় তা দিয়ে মাসিক খরচ মেটানোর পরও কিছু টাকা উদ্বৃত্ত থাকে। মসজিদ ফান্ডের এই টাকা দিয়ে কি সামাজিক বিভিন্ন কাজ যেমন, নলকূপ খনন, বৃক্ষরোপণ, গরীবকে সাহায্য প্রদান ইত্যাদি করা বৈধ হবে?

উত্তর: না, মসজিদ ফান্ডের উদ্বৃত্ত টাকা গরীবকে দান করা বা সমাজ-কল্যাণমূলক কাজে ব্যয় করা বৈধ হবে না। কেননা দাতারা টাকাগুলো মসজিদের উদ্দেশ্যেই দিয়ে থাকে। তাই তা কেবল মসজিদ ও মসজিদ সংশ্লিষ্ট প্রয়োজনেই ব্যবহার করা জরুরি। 

মসজিদের প্রয়োজনীয় খরচাদি নির্বাহের পর টাকা উদ্বৃত্ত থেকে গেলে তা মসজিদের ভবিষ্যৎ প্রয়োজনের জন্য জমা রাখা যেতে পারে। 

মসজিদের প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ করা যেতে পারে। মুসল্লি ও ইমাম, মুআযযিন, খাদেমদের সুবিধাদি বৃদ্ধি করা যেতে পারে। কিন্তু মসজিদ ও এতদসংশ্লিষ্ট খাত ভিন্ন অন্য ক্ষেত্রে ব্যয় করা যাবে না।

উল্লেখ্য, কোনো মসজিদের তহবিলে অনেক বেশি টাকা জমা হয়ে গেলে টাকা কমে আসার পূর্ব পর্যন্ত সেই মসজিদের জন্য নতুন করে অনুদান না নিয়ে দাতাদেরকে অন্য মসজিদে দান করতে বলবে।

সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া ৮/১৭৯; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৬৪; রদ্দুল মুহতার ৪/৪৯৫; ইলাউস সুনান ১৩/২০০

Advertisement

মসজিদ সামাজিক কাজ চাঁদা

Advertisement

আরও পড়ুন

ব্যাংক লোন নিয়ে বাড়ি করা কি শরীয়তসম্মত?

ব্যাংক লোন নিয়ে বাড়ি করা কি শরীয়তসম্মত?

সম্পত্তিতে নারীর অধিকার, মুসলিম আইন কী বলে?

সম্পত্তিতে নারীর অধিকার, মুসলিম আইন কী বলে?

নারীরা কি জিন্স বা টাইট প্যান্ট পরতে পারবে? যা বললেন আহমাদুল্লাহ

নারীরা কি জিন্স বা টাইট প্যান্ট পরতে পারবে? যা বললেন আহমাদুল্লাহ

মেসেজে তালাক দিলে কার্যকর হবে?

মেসেজে তালাক দিলে কার্যকর হবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম