Logo
Logo
×

Advertisement

চাকরি

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:৪৮ এএম

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি। ফাইল ছবি

Advertisement

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আগামী এপ্রিল মাসে প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন সূত্রে জানা গেছে, এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই ফলাফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার সব প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়ে কমিশন কাজ করছে। সেই রোডম্যাপ অনুযায়ী ৪৭তম বিসিএসের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর আগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলও কমিশনের পূর্বঘোষিত সময়ের মধ্যেই প্রকাশ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় লিখিত পরীক্ষার ফল এপ্রিল মাসে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৮ ডিসেম্বর। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একসঙ্গে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।

উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রিলিমিনারির ফল প্রকাশ করে রেকর্ড গড়েছিল পিএসসি।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। পিএসসির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তী বছরের অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর দ্রুততম সময়ে মৌখিক পরীক্ষার সূচি ঘোষণা করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৫১তম বিসিএসে যত আবেদন পড়ল

৫১তম বিসিএসে যত আবেদন পড়ল

লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

বিসিএস গেজেটে স্থান হয়নি লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

এক জেলায় নতুন ডিসি

এক জেলায় নতুন ডিসি

আরও পড়ুন

সাজেদা ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি, অগ্রাধিকার পাবেন যারা

সাজেদা ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি, অগ্রাধিকার পাবেন যারা

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ২৮ হাজার টাকা

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ২৮ হাজার টাকা

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ২৩ নভেম্বর

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ২৩ নভেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম