Logo
Logo
×

Advertisement

চাকরি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি

Advertisement

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ইম্পেরিয়াল ব্যাংকিং ডিভিশনে ‘রিলেশনশিপ ম্যানেজার (এসও-এফএভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম ও যোগ্যতা

পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার (এসও-এফএভিপি)-ইম্পেরিয়াল ব্যাংকিং ডিভিশন

চাকরির ধরন: ফুলটাইম (অফিস)

কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা ও সিলেট

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী পরবর্তী পদে উন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা (জেএআইবিবি/এআইবিবি) পাস থাকা বাধ্যতামূলক।

অভিজ্ঞতা

ব্যাংকিং খাতে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রায়োরিটি ব্যাংকিংয়ে রিলেশনশিপ ম্যানেজমেন্ট পদে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা

প্রায়োরিটি ব্যাংকিং ব্যবসা, পরিচালনা ও গ্রাহকের চাহিদা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষমতা, চাপ সামলানোর দক্ষতা, ব্যবসায়িক পরিকল্পনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং কার্যকর যোগাযোগে পারদর্শী হতে হবে।

প্রধান দায়িত্বগুলো

অনুমোদিত বাজেট অনুযায়ী ব্যক্তিগত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করা, মেকার/চেকার হিসেবে বিভিন্ন অপারেশনাল দায়িত্ব পালন করা, ঝুঁকি ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স নিশ্চিত করা, পোর্টফোলিও ব্যবস্থাপনা, নতুন গ্রাহক গ্রহণ ও বিদ্যমান গ্রাহক ধরে রাখা এবং সেবার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা।

আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা বিডি জবস অনলাইন ও ইউসিবি ব্যাংকের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৬।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

পদ্মা ব্যাংককে রেজুলেশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক

পদ্মা ব্যাংককে রেজুলেশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক

খসড়া চূড়ান্ত, ব্যাংক পরিচালনায় যেসব পরিবর্তন আসছে

খসড়া চূড়ান্ত, ব্যাংক পরিচালনায় যেসব পরিবর্তন আসছে

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ

খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ

‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’

‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’

আরও পড়ুন

ঢাকা কর অঞ্চল-২৪–এর অধীনে চাকরি

ঢাকা কর অঞ্চল-২৪–এর অধীনে চাকরি

পানি উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

পানি উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

এইচএসসি পাশেই ৩০০ জনকে নিয়োগ দেবে ইজি ফ্যাশন

এইচএসসি পাশেই ৩০০ জনকে নিয়োগ দেবে ইজি ফ্যাশন

বগুড়ায় সরকারি চাকরির সুযোগ, ৬ পদে নিয়োগ ৩৬ জন

বগুড়ায় সরকারি চাকরির সুযোগ, ৬ পদে নিয়োগ ৩৬ জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম