Logo
Logo
×

Advertisement

চাকরি

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে চাকরি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে চাকরি

Advertisement

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ৩ ক্যাটাগরির পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। রাজস্ব খাতভুক্ত এসব পদে সরাসরি নিয়োগে বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।

এসব পদে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

সম্প্রতি ৯ম বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপনের আলোকে বেতন স্কেল উল্লেখ করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের বিস্তারিত বিবরণ—

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪ জন এবং অফিস সহায়ক পদে ৮ জনসহ ৩ ক্যাটাগরির পদে ১৬ জন নিয়োগ পাবেন।

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বেতন ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। পদটি ১৩তম গ্রেডের। আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪ জন নেওয়া হবে। এ পদে বেতন ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। এটি ১৬তম গ্রেডের পদ। প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে।

অফিস সহায়ক পদে ৮ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে বেতন ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা। পদটি ২০তম গ্রেডের। আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন ফি

১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা, সার্ভিস চার্জ ১২ টাকাসহ  মোট ১১২ টাকা। অনগ্রসর শ্রেণির—ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা; মোট ৫৬ টাকা।

*চাকরি ও আবেদনের বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

সরকারি চাকরির বিভাগীয় পদোন্নতিতে আসছে যেসব পরিবর্তন

সরকারি চাকরির বিভাগীয় পদোন্নতিতে আসছে যেসব পরিবর্তন

সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা

সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা

নন-ক্যাডারদের জ্যেষ্ঠতা নির্ধারণে আসছে নতুন নিয়ম

নন-ক্যাডারদের জ্যেষ্ঠতা নির্ধারণে আসছে নতুন নিয়ম

সরকারি চাকরির পদোন্নতিতে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব বিধি

সরকারি চাকরির পদোন্নতিতে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যেসব বিধি

আরও পড়ুন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ

লোকবল নেবে নৌপরিবহণ মন্ত্রাণলয়

লোকবল নেবে নৌপরিবহণ মন্ত্রাণলয়

এসিআই মটরসে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

এসিআই মটরসে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

জার্মানিতে তথ্যপ্রযুক্তিতে চাকরি

জার্মানিতে তথ্যপ্রযুক্তিতে চাকরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম