Logo
Logo
×

Advertisement

চাকরি

শিশু হাসপাতালে চাকরির সুযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পিএম

শিশু হাসপাতালে চাকরির সুযোগ

Advertisement

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসক ও বিভিন্ন পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটিতে চিকিৎসক ও কর্মচারী ক্যাটাগরিতে মোট ১০৮ জনকে নিয়মিত ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. চিকিৎসক পদগুলোর বিবরণ ও যোগ্যতা:

আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু মেডিসিন): ৩৫টি (গ্রেড–৯)।

বেতন স্কেল: ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।

যোগ্যতা: বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং শিশু মেডিসিনের ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা।

আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু সার্জারি): ৯টি (গ্রেড–৯)।

বেতন স্কেল: ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।

যোগ্যতা: বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং শিশু সার্জারির ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা।

আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু অ্যানেসথেসিয়া): ৫টি (গ্রেড–৯)।

বেতন স্কেল: ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।

যোগ্যতা: বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং শিশু অ্যানেসথেসিয়ার ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা।

আবাসিক মেডিক্যাল অফিসার (ইএনটি): ১টি (গ্রেড–৯)।

বেতন স্কেল: ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।

যোগ্যতা: বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং ইএনটির ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা (চিকিৎসক পদ)

সর্বোচ্চ ৩৫ বছর। উচ্চতর যোগ্যতা (ডিসিএইচ, এমডি, এমএস ও এফসিপিএস) সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা দুই বছর পর্যন্ত শিথিলযোগ্য।

পরীক্ষার ফি (চিকিৎসক পদ)

পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট–এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে দুই হাজার টাকার পে–অর্ডার বা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য হিসেবে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

২. কর্মচারী পদগুলোর বিবরণ ও যোগ্যতা

ওয়ার্ড বয়/আয়া: ৩৩টি (গ্রেড–২০)।

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

যোগ্যতা: এসএসসি পাস। সমপদে বা সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

পিয়ন (অফিস সহায়ক): ১০টি (গ্রেড–২০)।

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

যোগ্যতা: এসএসসি পাস। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

অ্যাটেনডেন্ট (ওটি, এক্স–রে, ল্যাব ও কার্ডিয়াক): ২৫টি (গ্রেড–২০)।

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

যোগ্যতা: এসএসসি পাস। সমপদে বা সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

বয়সসীমা (কর্মচারী পদ): সর্বোচ্চ ৩২ বছর।

পরীক্ষার ফি (কর্মচারী পদ): ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’–এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকার পে–অর্ডার বা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য হিসেবে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় নিয়মাবলি

আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে। ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিএমডিসি নিবন্ধন (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, তিন কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও নির্ধারিত ফির পে–অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র ১৭ অক্টোবরের মধ্যে (অফিস সময় সকাল ৯টা থেকে বেলা ২টা) সরাসরি অথবা ডাকযোগে ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭’ ঠিকানায় পৌঁছাতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরাজয়েও খুশি বাংলাদেশ ক্রিকেট দল

পরাজয়েও খুশি বাংলাদেশ ক্রিকেট দল

নিজের বাড়ি-জমি না থাকলে কি সরকারি চাকরি মিলবে না? আইন কী বলে

নিজের বাড়ি-জমি না থাকলে কি সরকারি চাকরি মিলবে না? আইন কী বলে

বুয়েটে বিভিন্ন পদে চাকরি

বুয়েটে বিভিন্ন পদে চাকরি

আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি

আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি

নৌবাহিনীতে চাকরির সুযোগ

নৌবাহিনীতে চাকরির সুযোগ

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি

আরও পড়ুন

পরাজয়েও খুশি বাংলাদেশ ক্রিকেট দল

পরাজয়েও খুশি বাংলাদেশ ক্রিকেট দল

শিশু হাসপাতালে চাকরির সুযোগ

শিশু হাসপাতালে চাকরির সুযোগ

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম