Logo
Logo
×

Advertisement

চাকরি

পরাজয়েও খুশি বাংলাদেশ ক্রিকেট দল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

পরাজয়েও খুশি বাংলাদেশ ক্রিকেট দল

Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেও খুশি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৭ উইকেটের পরাজয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু।

গতকালকের এই ম্যাচে ওয়ানডে অভিষেক হয় ডান-হাতি পেসার হাবিবা ইসলাম পিংকির। অভিষেক ম্যাচে ৩৬ রানে ২ উইকেট নেন তিনি।

ম্যাচ শেষে হাবিবার ভূঁয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেছেন, ‘হাবিবার আক্রমণাত্মক মনোভাব দারুণ লাগছিল।’

অধিনায়ক আরও বলেন, ‘যখনই বল হাতে নিয়েছেন, সঠিক জায়গায় বল করেছেন হাবিবা। এই ইতিবাচক দিকগুলো পরবর্তী ম্যাচে আমাদের কাজে লাগাতে হবে।’

পরাজয়ের কারণ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘আমরা বড় জুটি গড়তে পারিনি। খেই হারিয়ে ফেলেছিলাম। তবে অনেক ইতিবাচক দিকও ছিল।’

তিনি আরও বলেন, ‘নতুন বলে খেলার সময় ব্যাটারদের সতর্ক হতে হবে। পাওয়ারপ্লেতে বেশি উইকেট হারানো যাবে না। ব্যাটারদের আরও বেশি ধৈর্যশীল ও শান্ত হতে হবে। পরবর্তী ম্যাচে আমরা তেমনটাই প্রত্যাশা করছি।’

গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪৯.২ ওভারে ১৬৬ রানে অলআউট হয়। টার্গেট তাড়া করতে নেমে ২৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে সহজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

বল হাতে অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনার জর্জিয়া ভল এবং বেথ মুনির উইকেট নেন হাবিবা। ওয়ানডে অভিষেকে ৬ ওভারে ৩৬ রানে ২ উইকেট শিকার করেন তিনি।

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশু হাসপাতালে চাকরির সুযোগ

শিশু হাসপাতালে চাকরির সুযোগ

নিজের বাড়ি-জমি না থাকলে কি সরকারি চাকরি মিলবে না? আইন কী বলে

নিজের বাড়ি-জমি না থাকলে কি সরকারি চাকরি মিলবে না? আইন কী বলে

বুয়েটে বিভিন্ন পদে চাকরি

বুয়েটে বিভিন্ন পদে চাকরি

আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি

আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি

নৌবাহিনীতে চাকরির সুযোগ

নৌবাহিনীতে চাকরির সুযোগ

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি

আরও পড়ুন

পরাজয়েও খুশি বাংলাদেশ ক্রিকেট দল

পরাজয়েও খুশি বাংলাদেশ ক্রিকেট দল

শিশু হাসপাতালে চাকরির সুযোগ

শিশু হাসপাতালে চাকরির সুযোগ

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম