Logo
Logo
×

Advertisement

চাকরি

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮৪ জনের নিয়োগ, যোগদান ১ নভেম্বর

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮৪ জনের নিয়োগ, যোগদান ১ নভেম্বর

ফাইল ছবি

Advertisement

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল/নন-টেকনিক্যাল) পদে ৮৪ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত এসব প্রার্থীর নিয়োগের বিষয়টি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে পদায়ন করা হয়েছে। এ গ্রেডে তাদের বেতনক্রম নির্ধারণ করা হয়েছে ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা।

নিয়োগের বিস্তারিত

পদের নাম: ইনস্ট্রাক্টর (টেক/নন-টেক)

মোট নিয়োগ: ৮৪ জন

বেতন গ্রেড: নবম গ্রেড

বেতনক্রম: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা

যোগদানের তারিখ: ১ নভেম্বর ২০২৬

যোগদানের সময়: সকাল ৯টা

যোগদানের স্থান: মহাপরিচালকের কার্যালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ-৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা।

নিয়োগপ্রাপ্তদের জন্য যেসব শর্ত মানতে হবে

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। চাকরিতে যোগদানের সময় তাদের ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড এবং যৌতুক দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকার অঙ্গীকারনামা জমা দিতে হবে।

এ ছাড়া, প্রার্থীদের নিজেদের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ উল্লেখ করে ঘোষণাপত্র দাখিল করতে হবে। যোগদানের পর তাদের তিন দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচিতেও অংশ নিতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তাই নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত সময় ও স্থানে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে যোগদান সম্পন্ন করতে হবে।

প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে বজ্রপাতের ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ

শিক্ষাপ্রতিষ্ঠানে বজ্রপাতের ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ

কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন তিন সেল গঠন

কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন তিন সেল গঠন

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

সব সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের ৩ নির্দেশনা

সব সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের ৩ নির্দেশনা

বগুড়ায় শিক্ষার্থী সংকটে বন্ধ হচ্ছে আটটি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠান

বগুড়ায় শিক্ষার্থী সংকটে বন্ধ হচ্ছে আটটি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠান

জাল সনদে চাকরি হারানো শিক্ষকদের ৬০ জনই গাজীপুরের

জাল সনদে চাকরি হারানো শিক্ষকদের ৬০ জনই গাজীপুরের

আরও পড়ুন

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮৪ জনের নিয়োগ, যোগদান ১ নভেম্বর

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৮৪ জনের নিয়োগ, যোগদান ১ নভেম্বর

ব্যান্ড ম্যানেজার পদে জনবল নেবে শিরোনামহীন

ব্যান্ড ম্যানেজার পদে জনবল নেবে শিরোনামহীন

২২৮ পদে লোকবল নেবে বাংলাদেশ আনসার

২২৮ পদে লোকবল নেবে বাংলাদেশ আনসার

বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, আবেদন শেষ ১৮ অক্টোবর

বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, আবেদন শেষ ১৮ অক্টোবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম