ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, স্নাতকেই আবেদন
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্যাংক এশিয়া পিএলসিতে চাকরির সুযোগ তৈরি হয়েছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিভাগে সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৮ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠান: ব্যাংক এশিয়া পিএলসি
পদ: সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট
বিভাগ: স্ট্রাকচার্ড ফাইন্যান্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফাইন্যান্সে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি আর্থিক বিবরণী বিশ্লেষণে দক্ষতা, বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুন সম্পর্কে জ্ঞান এবং সিন্ডিকেটেড ঋণসংক্রান্ত নথিপত্র সম্পর্কে ধারণা থাকতে হবে।
এ ছাড়া মাইক্রোসফট এক্সেল, পাওয়ারপয়েন্ট ও ওয়ার্ড ব্যবহারে পারদর্শিতা প্রয়োজন। বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৮ নভেম্বর ২০২৬।

-6ae1b9c84faa9.jpg)