Logo
Logo
×

Advertisement

চাকরি

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০১:০১ এএম

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন

Advertisement

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার জনবল নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে চার হাজার উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। 

পুলিশে বড় পরিসরে নিয়োগের সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, বড় নিয়োগ কার্যক্রম শুরু করতে এখন আর কোনো বাধা নেই। ১০ হাজার কনস্টেবল ও চার হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের বিষয়ে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় এবং সচিব কমিটির অনুমোদনসহ প্রয়োজনীয় সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে বাংলাদেশ পুলিশ যেকোনো সময় নিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে।

কনস্টেবল পদে সারা দেশ থেকে মোট ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করেছেন।

এর আগে গত ৯ অক্টোবর সারা দেশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ শেষ হয় ৩০ অক্টোবর। তবে ওই বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। পদসংখ্যা ছয় হাজার হলে আগের নিয়োগের তুলনায় এবার প্রতিযোগিতা কমবে। গত এপ্রিলের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২ হাজার ৭০৩টি পদের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ২৬ হাজার প্রার্থী। সে হিসাবে প্রতিটি পদের বিপরীতে প্রতিযোগী ছিলেন ৪৭ জন। এবার ছয় হাজার পদে ১ লাখ ২ হাজার ৬৯৪টি আবেদন বিবেচনায় নিলে প্রতি পদের বিপরীতে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ১৭ জন।

কনস্টেবল নিয়োগে যেসব ধাপে পরীক্ষা দিতে হবে

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেতে প্রার্থীদের কয়েকটি ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রথমে আবেদনকারীদের প্রাথমিক যাচাই-বাছাই (প্রিলিমিনারি স্ক্রিনিং) করা হয়। এরপর শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা নেওয়া হয়। এসব ধাপে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিতে হয়। সবশেষে প্রতিটি ধাপের ফলাফল ও নির্ধারিত যোগ্যতা মূল্যায়ন করে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়।

এসআই নিয়োগে যেভাবে হবে প্রার্থী বাছাই

উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগের জন্য প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষা দিতে হবে। প্রথমে আবেদনকারীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে। এরপর দৌড়সহ শারীরিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী ধাপে নেওয়া হবে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার দক্ষতা যাচাই। সবশেষে প্রার্থীদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা দিতে হবে। 

এসআই ও কনস্টেবল পদের দায়িত্ব

পুলিশের মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপপরিদর্শক (এসআই)। থানায় সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ, ফৌজদারি মামলার তদন্ত পরিচালনা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। 

বেতন ও সুযোগ-সুবিধা কত

জাতীয় বেতন স্কেল অনুযায়ী, উপপরিদর্শক (এসআই) পদটি দশম গ্রেডের। এ পদে প্রারম্ভিক মূল বেতন ১৬ হাজার টাকা। সর্বোচ্চ মূল বেতন ৩৮ হাজার ৬৪০ টাকা। অন্যদিকে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদটি ১৭তম গ্রেডের। প্রশিক্ষণ শেষে স্থায়ীভাবে নিয়োগ পাওয়ার পর একজন কনস্টেবলের প্রারম্ভিক মূল বেতন ৯ হাজার টাকা, যা সর্বোচ্চ ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত হতে পারে।

মূল বেতনের পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী উভয় পদের কর্মকর্তা ও সদস্যরা বাড়িভাড়া, চিকিৎসা, ঝুঁকি, উৎসব, টিফিন ও যাতায়াত ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পান। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকায় সরকারি চাকরির সুযোগ, ৫৪ পদে নিয়োগ দেবে কর অঞ্চল-১০

ঢাকায় সরকারি চাকরির সুযোগ, ৫৪ পদে নিয়োগ দেবে কর অঞ্চল-১০

৬ষ্ঠ-১৬তম গ্রেডে বিপিসিতে জনবল নিয়োগ

৬ষ্ঠ-১৬তম গ্রেডে বিপিসিতে জনবল নিয়োগ

বুয়েটে ৮ বিভাগে ১৫ শিক্ষক নিয়োগ

বুয়েটে ৮ বিভাগে ১৫ শিক্ষক নিয়োগ

এইচএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, আবেদন ফি ১১২ টাকা

এইচএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, আবেদন ফি ১১২ টাকা

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি

আরও পড়ুন

বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন

পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

ঢাকায় সরকারি চাকরির সুযোগ, ৫৪ পদে নিয়োগ দেবে কর অঞ্চল-১০

ঢাকায় সরকারি চাকরির সুযোগ, ৫৪ পদে নিয়োগ দেবে কর অঞ্চল-১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম