Logo
Logo
×

Advertisement

আইন-বিচার

আসামিদের প্যারোলে মুক্তির বিষয়ে আইন যা বলে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৩:১৫ পিএম

আসামিদের প্যারোলে মুক্তির বিষয়ে আইন যা বলে

ফাইল ছবি

Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো আসামি বা দণ্ডিত ব্যক্তিকে প্যারোলে মুক্তি দিতে সব ক্ষেত্রে ট্রাইব্যুনালের অনুমতি নেওয়া বাধ্যতামূলক নয়।

বাংলাদেশে ২০১৬ সালের প্যারোল নীতিমালা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা নির্ধারিত প্রশাসনিক কর্তৃপক্ষ (যেমন জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক মহোদয়ের সুপারিশক্রমে সরকার) এই সাময়িক মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয় ও অনুমোদন দেয়। নিকট আত্মীয়ের মৃত্যু হলে নির্দিষ্ট সময়ের জন্য কোনো বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়ার বিধানও রয়েছে এই নীতিমালায়।

ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো আসামি বা দণ্ডিত ব্যক্তি সাধারণ প্যারোলের আওতায় পড়লে শুধু ট্রাইব্যুনালের অনুমতির বিষয়টি বাধ্যতামূলক শর্ত হিসেবে প্রযোজ্য হবে না। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রচলিত আইন, প্যারোল নীতিমালা ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

প্যারোল কোনো স্থায়ী মুক্তি বা আইনি সাজা মওকুফ নয়; এটি নির্দিষ্ট মেয়াদের জন্য কারাগার থেকে শর্তসাপেক্ষ সাময়িক ছুটি। সাধারণত ১২ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা বা ক্ষেত্রবিশেষে সর্বোচ্চ কয়েক দিনের জন্য এই মুক্তি দেওয়া হয়, যা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কারাগারে ফিরে আসার বাধ্যবাধকতাসহ কার্যকর হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদেশে বসে দেশের আদালতে ‘সশরীরে আত্মসমর্পণ’, নিলেন জামিনও

বিদেশে বসে দেশের আদালতে ‘সশরীরে আত্মসমর্পণ’, নিলেন জামিনও

রিমান্ড শেষে আদালতে মেজর আখতারুজ্জামান, চাইলেন জামিন

রিমান্ড শেষে আদালতে মেজর আখতারুজ্জামান, চাইলেন জামিন

গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন

গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন

শাড়ি নিয়ে প্রতারণা মামলার জামিন বাড়ালেন তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণা মামলার জামিন বাড়ালেন তানজিন তিশা

আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল

আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবকের জামিন মেলেনি

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবকের জামিন মেলেনি

আরও পড়ুন

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় পলাতক, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় পলাতক, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম