Logo
Logo
×

Advertisement

জাতীয়

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১২ পিএম

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী মোসা. সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি মো. আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী মোসা. সেলিনা খাতুন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ দীর্ঘায়িত ও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোল্ডেন সাইফুলসহ আ.লীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার

গোল্ডেন সাইফুলসহ আ.লীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার

নাশকতার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মীকে পিটিয়ে জখম

নাশকতার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মীকে পিটিয়ে জখম

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-ভাঙচুর

নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক

নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক

স্বেচ্ছাসেবক দলের নেতা খুনে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

স্বেচ্ছাসেবক দলের নেতা খুনে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ

ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ

আরও পড়ুন

ঘূর্ণিঝড়ের প্রভাবে কতদিন ঝরবে বৃষ্টি?

ঘূর্ণিঝড়ের প্রভাবে কতদিন ঝরবে বৃষ্টি?

সকাল ৯টার মধ্যে ১২ জেলায় ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে ১২ জেলায় ঝড়ের শঙ্কা

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতায় তিন উদ্যোগের প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতায় তিন উদ্যোগের প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম