Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কোন ঋতুতে কোন সুগন্ধি ব্যবহার করবেন, জেনে নিন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম

কোন ঋতুতে কোন সুগন্ধি ব্যবহার করবেন, জেনে নিন

ছবি: সংগৃহীত

Advertisement

আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে থাকেন। তবে সাধারণত একটি সুগন্ধির বোতল শেষ না হওয়া পর্যন্ত অনেকেই তা ব্যবহার করে থাকেন। আবার কেউ কেউ নানা ধরনের সুগন্ধি ব্যবহার করেন। কিন্তু ফ্যাশনসচেতন ব্যক্তিদের অভিমত, ঋতুভেদে সুগন্ধির ব্যবহার বদলে ফেলা উচিত। কারণ ঋতুভেদে সুগন্ধি বদলের নেপথ্যে একাধিক কারণ রয়েছে।  

একটি গ্রীষ্মকালীন সুগন্ধি শীতকালের সুগন্ধির সঙ্গে একেবারেই মেলানো উচিত নয়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশ, ত্বকের রাসায়নিক গঠন এবং মেজাজও বদলে যায়, যা একটি সুগন্ধির ঘ্রাণ ও শরীরে তার স্থায়িত্বকে প্রভাবিত করে থাকে। আর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুগন্ধি পরিবর্তন করলে সতেজ ও স্বতন্ত্র থাকা যায়।  

ঋতুর পরিবর্তন শরীরের আর্দ্রতা ও তেলের পরিমাণকেও প্রভাবিত করে থাকে, যা ত্বকে সুগন্ধির আচরণ ও স্থায়িত্বকে আরও প্রভাবিত করে। যেমন গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকার ফলে ত্বকে কিংবা পোশাকের ওপর সুগন্ধিকে আরও শক্তিশালী করে তোলে। আর এই একই সুগন্ধি শীতকালে হালকা অনুভূত হতে পারে শুধুমাত্র তাপমাত্রার কারণে। আবার গ্রীষ্মকালে যে সুগন্ধি দ্রুত উবে যায়, তার স্থায়িত্ব শীতকালে অনেকটাই বেড়ে যায়। দিনের পর দিন একই সুগন্ধি ব্যবহারের ফলে চারপাশের মানুষের মধ্যে ওই ব্যক্তির সম্পর্কে একই রকম ধারণা তৈরি হয়। 

চলুন জেনে নেওয়া যাক, কোন ঋতুতে কোন সুগন্ধি ব্যবহার করবেন—

গ্রীষ্মকালে উগ্র সুগন্ধি ব্যবহার না করে হালকা ও সতেজ সুগন্ধি ব্যবহার করুন। ফল ও ফুলের থেকে তৈরি সুগন্ধি গরমকালে ব্যবহার করা উচিত। আর শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার কারণে কিছুটা জটিল মিশ্রণে তৈরি সুগন্ধি থেকে বেশি ফল পাওয়া সম্ভব। সে ক্ষেত্রে ঝাঁজালো কোনো সুগন্ধি ব্যবহার করলে অনেকক্ষণ তা স্থায়ী হয়।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কর্মব্যস্ত জীবনের যে অভ্যাসগুলো বাড়াচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি

কর্মব্যস্ত জীবনের যে অভ্যাসগুলো বাড়াচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি

রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার

রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার

সকালে ভাত খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন পুষ্টিবিদের পরামর্শ

সকালে ভাত খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন পুষ্টিবিদের পরামর্শ

দাঁড়িয়ে কাজ করায় হাঁটু-কোমরে ব্যথা

দাঁড়িয়ে কাজ করায় হাঁটু-কোমরে ব্যথা

রাতে ঘুম না এলে যা করবেন

রাতে ঘুম না এলে যা করবেন

ত্বকে কালো দাগ দূর করবেন যেভাবে

ত্বকে কালো দাগ দূর করবেন যেভাবে

আরও পড়ুন

কর্মব্যস্ত জীবনের যে অভ্যাসগুলো বাড়াচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি

কর্মব্যস্ত জীবনের যে অভ্যাসগুলো বাড়াচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি

কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে

কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে

প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব

প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব

রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার

রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম