Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সকালের নাস্তায় ভুলেও খাবেন না যেসব খাবার

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৩০ এএম

সকালের নাস্তায় ভুলেও খাবেন না যেসব খাবার

সংগৃহীত ছবি

Advertisement

রাতে লম্বা সময় না খেয়ে থাকার কারণে সকালে ক্ষুধা লাগে। ঘুমের পর শরীরের শক্তিও কমে যায়। তাই স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত সকালেই। কিন্তু মাছ মাংস কিংবা ভারি কোনো খাবার সকালের নাস্তায় না খাওয়াই ভালো। আবার এমন কিছু খাবার আছে যেগুলো কখনও খালি পেটে খাওয়া উচিত নয়।

সকালের নাশতায় কিছু খাবার এড়িয়ে চলা উচিত—

ভাজা খাবার: সকালের নাশতায় ভাজাপোড়া ধরনের খাবার পাচনতন্ত্রের জন্য ক্ষতিকর। উচ্চ-ক্যালোরি সম্পন্ন খাবার দিয়ে দিন শুরু করলে শরীর প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারে না। 

চিনিযুক্ত খাবার ও অতিরিক্ত মসলা দেওয়া খাবার: ডোনাট, পেস্ট্রি, মিষ্টি বিস্কুট, এবং চিনিযুক্ত সিরিয়াল জাতীয় খাবার সকালের নাশতায় বর্জন করা উচিত। শর্করা এবং অস্বাস্থ্যকর চর্বি দিয়ে ভরা, এই খাবারগুলো দ্রুত শক্তি বাড়ায়, কিন্তু পরবর্তীতে তা স্বাস্থ্যের জন্য খারাপ হয়। এছাড়া অতিরিক্ত মশলাযুক্ত খাবারও এড়িয়ে চলা উচিত।  

চিনিযুক্ত পানীয়: ফলের রস, এনার্জি ড্রিংকস এবং মিষ্টি কফির মতো পানীয়গুলোতে অতিরিক্ত পরিমাণে শর্করা থাকে। এসব চিনিযুক্ত পানীয় দিয়ে দিন শুরু করলে শরীর অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করে। এর পরিবর্তে পানি, ভেষজ চা বা মিষ্টি ছাড়া পানীয় বেছে নিন। কফি খেতে চাইলে দুধ ছাড়া কফিতে প্রাকৃতিক মিষ্টি যেমন-মধু দিয়ে খেতে পারেন।

সাইট্রাস ফল: সকালে ফল খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু খালি পেটে সাইট্রাস জাতীয় ফল খেলে পেট ভার হয়ে থাকে, পেটে অ্যাসিড উৎপাদন বাড়ায়। এটি হজম-প্রক্রিয়াকেও ধীর করে দেয়। তাই সকালের খাদ্যতালিকায় কমলালেবু, মুসুম্বি জাতীয় ফল রাখবেন না।

প্রক্রিয়াজাত মাংস: সসেজ এবং বেকনের মতো প্রক্রিয়াজাত মাংসে সাধারণত সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাট এবং প্রিজারভেটিভ বেশি থাকে। এ ধরনের মাংস নিয়মিত খেলে হৃদরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বরং টার্কি বা মুরগির মতো চর্বিহীন প্রোটিন জাতীয় খাবার রাখতে পারেন সকালের নাশতায়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

আয়োডিনের ঘাটতিতেই কি থাইরয়েডের সমস্যা? কম লবণ খেলে আরও যেসব রোগ হতে পারে

আয়োডিনের ঘাটতিতেই কি থাইরয়েডের সমস্যা? কম লবণ খেলে আরও যেসব রোগ হতে পারে

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

জিমের পর পিঠে ব্যথা হলে যে ৫ লক্ষণে হবেন সতর্ক

জিমের পর পিঠে ব্যথা হলে যে ৫ লক্ষণে হবেন সতর্ক

মূত্রথলির ক্যানসার, যেসব লক্ষণে হবেন সতর্ক

মূত্রথলির ক্যানসার, যেসব লক্ষণে হবেন সতর্ক

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় দেখা অন্যের প্রেম কি আপনার সম্পর্কে ফাটল ধরাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় দেখা অন্যের প্রেম কি আপনার সম্পর্কে ফাটল ধরাচ্ছে?

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

আয়োডিনের ঘাটতিতেই কি থাইরয়েডের সমস্যা? কম লবণ খেলে আরও যেসব রোগ হতে পারে

আয়োডিনের ঘাটতিতেই কি থাইরয়েডের সমস্যা? কম লবণ খেলে আরও যেসব রোগ হতে পারে

দিনে তিন বেলা ভাত খেলে শরীরে যেসব প্রভাব পড়ে

দিনে তিন বেলা ভাত খেলে শরীরে যেসব প্রভাব পড়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম