Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

লিভারের জন্য কোন খাবার ভালো, আর কোনটি ক্ষতিকর?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

লিভারের জন্য কোন খাবার ভালো, আর কোনটি ক্ষতিকর?

ফাইল ছবি

Advertisement

লিভার ভালো না থাকলে আপনার হজমের গোলমাল হয়। আপনার শরীরের নানা অঙ্গ বিকল হওয়ার সম্ভাবনা থাকে। মুখে ব্রণ হতে পারে। কারণ লিভার কোনো কারণে ক্ষতি হলে তার প্রভাব পড়ে সমগ্র শরীরে। এমনকী লিভার কাজ করা বন্ধ করলে প্রাণহানিও ঘটতে পারে। এখন প্রশ্ন হচ্ছে— লিভার কী খেলে ভালো থাকে, আর কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, সে বিষয়ে অনেকেই জানি না। এ বিষষে চিকিৎসক সৌরভ শেঠি বলে দিয়েছেন লিভারের জন্য কোন খাবার সবচেয়ে ভালো, আর কোন খাবারটি ক্ষতিকর।

সামগ্রিকভাবে দেখলে কোনোটিই কিন্তু ক্ষতিকর নয়। তবে চিকিৎসক সাবধান করেছেন ফলের রস নিয়ে। তার পর্যবেক্ষণে ফলের রস স্বাস্থ্যকর নয়, বিশেষত বাজারচলতি ফলের রস। কারণ এতে কৃত্রিম স্বাদ-গন্ধ— এমনকী চিনির ব্যবহারও হয়। তবে ফল লিভারের জন্য ভালো। যে ফলে রয়েছে ফাইবার, ভিটামিন, খনিজ, অ্যান্টি-অক্সিডেন্ট। বিশেষত অ্যান্টি-অক্সিড্যান্ট প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে লিভার ভালো রাখে।

চলুন জেনে নেওয়া যাক, লিভার সুস্থ রাখবেন কীভাবে—

লিভারের জন্য উপকারী ভালো খাবার

লিভারের জন্য সবচেয়ে ভালো খাবারগুলো হলো— শাকসবজি (পালংশাক, বাঁধাকপি), ক্রুসিফেরাস সবজি, চর্বিযুক্ত মাছ, বাদাম, রসুন, হলুদ, বেরি ফল, অলিভ অয়েল, লেবু, গাজর, অ্যাভোকাডো, কফি এবং ডিম। এসব খাবার লিভারকে ডিটক্স করতে, এনজাইম উন্নত করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। তাই এদেরকে লিভারবান্ধব খাবার বলা হয়ে থাকে। 

১. শাকসবজি: পালংশাক, আর্গোলা, বাঁধাকপি এবং অন্যান্য সবুজ শাকসবজিতে প্রচুর ক্লোরোফিল ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে।

২. ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ফল: বেরি, লেবু, কমলা, আপেল, অ্যাভোকাডো ইত্যাদি ভিটামিন সি ও ফাইবারে ভরপুর, যা লিভারের ডিটক্স প্রক্রিয়াকে শক্তিশালী করে।

৩. রসুন ও হলুদ: রসুনের সালফার যৌগ লিভারের এনজাইম সক্রিয় করে এবং হলুদের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান লিভারকে সুরক্ষা দেয়।

৪. চর্বিযুক্ত মাছ ও বাদাম: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ মাছ এবং বাদাম লিভারের প্রদাহ কমাতে সহায়ক।

৫. কফি: পরিমিত কফি লিভারের এনজাইমের মাত্রা কমিয়ে লিভারের ক্ষতি কমাতে পারে এবং সিরোসিসের ঝুঁকি কমায়।

৬. ডিম: অপরিহার্য অ্যামিনো অ্যাসিড ও কোলিনসমৃদ্ধ, যা লিভারের বিপাক ও ডিটক্সিফিকেশনে সাহায্য করে।

৭. অলিভ অয়েল ও গ্রিন টি: অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় লিভারের জন্য উপকারী।

লিভারের জন্য ক্ষতিকর খাবার

লিভারের জন্য ক্ষতিকর খাবারগুলো হলো— অতিরিক্ত চিনিযুক্ত মিষ্টি, ভাজাপোড়া, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত লবণ, অস্বাস্থ্যকর ফ্যাট (যেমন পাম তেল, নারিকেল তেল, ঘি) এবং অ্যালকোহল, যা ফ্যাটি লিভার ও লিভারের প্রদাহ বাড়াতে পারে। এসব এড়িয়ে চলা লিভারের সুস্থতার জন্য জরুরি। 

১. অতিরিক্ত চিনিযুক্ত খাবার: মিষ্টি, ক্যান্ডি, কেক, পেস্ট্রি, ডোনাট ও চিনিযুক্ত পানীয় লিভারের চর্বি বাড়াতে পারে। 

২. ভাজা ও প্রক্রিয়াজাত খাবার: ফ্রেঞ্চ ফ্রাই, সিঙ্গারা, চিপস এবং অন্যান্য ভাজা খাবারে থাকা অস্বাস্থ্যকর ফ্যাট লিভারের ক্ষতি করে। 

৩. অস্বাস্থ্যকর ফ্যাট: নারিকেল তেল, পাম তেল, ঘি, মাখন, ডালডা এবং ট্রান্স ফ্যাটযুক্ত খাবার ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়। 

৪. অতিরিক্ত লবণ: অতিরিক্ত লবণ গ্রহণ লিভারের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

৫. অ্যালকোহল: মদপান লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং সিরোসিসের কারণ হতে পারে।

৬. সাদা শস্য: পরিশোধিত শস্য (যেমন সাদা আটা, সাদা ভাত) লিভারের প্রদাহ বাড়াতে পারে।

যা করা উচিত

১. স্বাস্থ্যকর তেল (অলিভ অয়েল ও সরিষার তেল) ব্যবহার করুন।

২. ফল, শাকসবজি, চর্বিহীন প্রোটিন (মাছ ও মুরগি) ও শস্য খান।

৩. পর্যাপ্ত পানি পান করুন।

৪. নিয়মিত ব্যায়াম করুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গলায় অতিরিক্ত চর্বি জমছে? হতে পারে হৃদরোগের বড় বিপদ সংকেত

গলায় অতিরিক্ত চর্বি জমছে? হতে পারে হৃদরোগের বড় বিপদ সংকেত

চাকরি হারানোর চিন্তা বাদ দিয়ে বদলান কাজের ধরন

চাকরি হারানোর চিন্তা বাদ দিয়ে বদলান কাজের ধরন

শীতে সর্দি-কাশির ছুটি! আমলকী দিয়েই ঘরে বানান ৩ জাদুকরি টোটকা

শীতে সর্দি-কাশির ছুটি! আমলকী দিয়েই ঘরে বানান ৩ জাদুকরি টোটকা

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম