মাত্র ১৫ মিনিট যে ৩ ব্যায়াম করলে ম্যাজিকের মতো ওজন কমবে, জেনে নিন
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আপনার পেটের চর্বি কমাতে হলে শরীরচর্চা করতেই হবে। এর কোনো বিকল্প নেই। তার জন্য আপনাকে জিমে যেতে হবে, এমন কোনো কথা নেই। আপনি জিম ছাড়াও বাড়িতে সেই চর্চা করতে পারেন। যদিও বেশির ভাগ মানুষ তাদের কর্মব্যস্ত জীবনের কারণে নিজের স্বাস্থ্যের প্রতি যথাযথ মনোযোগ দিতে অক্ষম। যা তাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আর এটি মূলত আজকের জীবনধারা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের নেতিবাচক প্রভাব শরীরের ওপর বেশ স্পষ্ট।
আপনি সারাদিন বসে বসে কাজ করে চলেছেন, আর বেড়েই চলেছে আপনার পেটের চর্বি। রাত অবধি কাজ করে সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করতে বা হাঁটতে যাওয়া হয়ে ওঠে না। কিন্তু পেটের চর্বি কমাতে হলে আপনাকে শরীরচর্চা করতেই হবে। আপনি চাইলে খুব অল্প সময়ে বাড়িতে তিনটি বিশেষ ব্যায়াম করে সহজেই ফল পেতে পারেন। আর এই বিশেষ ব্যায়াম ওজন কমাতে এবং পেটের চর্বি কমাতে দারুণ কার্যকর।
চলুন জেনে নেওয়া যাক, কোন তিনটি ব্যায়াম আপনার শরীরের মেদ কমাতে দারুণ উপকারী—
ওয়াল স্কোয়াটস
আপনি দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়ান। পা দুটি কাঁধসমান চওড়া করে সামান্য সামনে রাখুন। এরপর ধীরে ধীরে নিচে নামুন, যেন আপনি অদৃশ্য কোনো চেয়ারে বসে আছেন। ঊরু মাটির সমান্তরাল রাখুন ও পিঠ সোজা থাকবে। এ অবস্থায় ২০–৪০ সেকেন্ড ধরে রাখুন। এরপর উঠে দাঁড়ান। এভাবে প্রতিদিন ১০টা করে ৩–৪ সেট করুন। কমপক্ষে এক মাস এ ব্যায়াম করলে উল্লেখযোগ্য ফল পাবেন।
ওয়াল ক্লাইম্বার
এবার দেয়ালে হাত রেখে প্ল্যাঙ্ক অবস্থায় দাঁড়ান। এক পা সামনে হাঁটুর দিকে এনে আবার পেছনে নিয়ে যান। অন্য পা একইভাবে করুন, যেন আপনি দেয়াল বেয়ে উঠছেন। পেট শক্ত রেখে দ্রুতগতিতে পা বদলান। এভাবে ৩০–৪৫ সেকেন্ড করে ৩ সেট করুন। প্রতিদিন ২০ মিনিটের জন্য ওয়াল ক্লাইম্বার করতে পারলে দ্রুত ফল পাবেন। এ ব্যায়াম বিশেষ করে নারীর জন্য দারুণ উপকারী।
ওয়াল পুশ-আপ
এবার দেয়াল থেকে একহাত দূরত্বে দাঁড়ান। দুই হাত কাঁধসমান উচ্চতায় দেয়ালে রাখুন। এরপর ধীরে ধীরে কনুই ভাঁজ করে শরীর দেয়ালের দিকে নিয়ে যান। আবার ধাক্কা দিয়ে সোজা হয়ে যান। এভাবে ১২–১৫টা করে ৩ সেট করতে হবে। এ নিয়মে প্রতিদিন কমপক্ষে এক মাস ব্যায়াম করলে ভালো ফল পাবেন।
প্রসঙ্গত, প্রতিদিন ১৫–২০ মিনিট এ তিনটি ব্যায়াম করলে ভালো ফল পাওয়া যায়। সপ্তাহে ৫–৬ দিন করলেই যথেষ্ট। ভালো এবং দ্রুত ফল পেতে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখতে পারলে ভালো। চিনি, ভাজাজাতীয় খাবার খাওয়া কমিয়ে দিতে হবে। পানি ও প্রোটিন ইনটেক বাড়াতে হবে।

