Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কোন বয়সে শরীরে প্রোটিনের চাহিদা কতটুকু জেনে নিন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

কোন বয়সে শরীরে প্রোটিনের চাহিদা কতটুকু জেনে নিন

ছবি: সংগৃহীত

Advertisement

বর্তমান ডিজিটাল যুগে কমবেশি সবাই স্বাস্থ্যসচেতন। এখন মানুষ আর আগের মতো নেই, সবাই ফিটনেস সচেতন। আর ফিটনেসের জন্য অনেকেই প্রতিদিন অনেক ধরনের প্রোটিনসমৃদ্ধ খাবার খেয়ে থাকেন। ডিমের সাদা অংশ, প্রোটিন শেক, সাপ্লিমেন্টসহ নানা কিছু একদিনে খান। প্রশ্ন হলো— শরীরের জন্য কি আসলেই একদিনে এতটা প্রোটিন প্রয়োজন? না। কোনো প্রয়োজন নেই। বয়স অনুযায়ী, প্রোটিনের চাহিদা আলাদা। প্রয়োজনের বেশি প্রোটিন গ্রহণ করলে উপকার নয়, বরং ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি থাকে।

এ বিষয়ে পুষ্টিবিদরা বলছেন, সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রোটিনের প্রয়োজন শরীরের প্রতি কেজি ওজন অনুযায়ী প্রায় শূন্য দশমিক ৮ গ্রাম। অর্থাৎ আপনার ৭০ কেজি ওজন হলে দিনে ৫৫–৫৬ গ্রাম প্রোটিন যথেষ্ট। অথচ অনেকেই ফিটনেসের নামে এর চেয়ে অনেক বেশি প্রোটিন গ্রহণ করেন, যা কিডনি ও লিভারের ওপর চাপ ফেলতে পারে। এ ছাড়া ৬০ বছরের পর পেশি ক্ষয় শুরু হতে থাকে। তাই এই বয়সে প্রোটিন কম হলে দুর্বলতা বাড়ে। বয়স্কদের ক্ষেত্রে শরীরের প্রতি কেজিতে ১-১.২ গ্রাম প্রোটিন প্রয়োজন।

অন্যদিকে ২০-৫০ বছর বয়সে কাজের চাপ ও শারীরিক সক্রিয়তা বেশি থাকে। সে জন্য পুরুষের দিনে গড়ে ৫৫-৬০ গ্রাম, নারীর ক্ষেত্রে ৪৫-৫০ গ্রাম প্রোটিন যথেষ্ট। যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের একটু বেশি প্রয়োজন হতে পারে। আর গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের প্রোটিন চাহিদাও স্বাভাবিকের চেয়ে একটু বেশি হতে পারে। 

আবার শিশু ও কিশোরদের শরীরের বৃদ্ধি দ্রুত ঘটে। ৪-৮ বছর বয়সে দিনে প্রায় ২০-২৫ গ্রাম, ৯-১৩ বছরে ৩০–৩৫ গ্রাম প্রোটিন দরকার। ১৪-১৮ বছর বয়সে ছেলেদের প্রয়োজন ৫০-৫৫ গ্রাম, মেয়েদের ৪৫-৫০ গ্রাম।  

প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত জরুরি। যেমন ডিম, মাছ, মুরগির মাংস, দুধ, দই, পনির, ডাল, ছোলা, সয়াবিন, বাদাম ও বীজ প্রোটিনের ভালো উৎস। প্রোটিনের চাহিদা পূরণে এসব খাবার খান। তবে অবশ্যই মনে রাখবেন, বেশি প্রোটিন মানেই বেশি সুস্থতা নয়। বয়স ও শরীরের প্রয়োজন অনুযায়ী বুঝে খাবার গ্রহণ করুন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হৃদযন্ত্রের পরীক্ষা শুরু করবেন কোন বয়সে, জানুন সঠিক সময়

হৃদযন্ত্রের পরীক্ষা শুরু করবেন কোন বয়সে, জানুন সঠিক সময়

ব্রয়লার মুরগি কেনার সময় যে ৩ ভুল করলে বিপদ হতে পারে

ব্রয়লার মুরগি কেনার সময় যে ৩ ভুল করলে বিপদ হতে পারে

অ্যাসিডিটি দূর করতে কোমল পানীয় কতটা কার্যকর

অ্যাসিডিটি দূর করতে কোমল পানীয় কতটা কার্যকর

দৈনিক গোসলের পক্ষে মত নেই বিশেষজ্ঞদের, জানুন কারণ

দৈনিক গোসলের পক্ষে মত নেই বিশেষজ্ঞদের, জানুন কারণ

ঘুম ও হজমে ব্যাঘাত না ঘটাতে যেসব পানীয় এড়িয়ে চলবেন

ঘুম ও হজমে ব্যাঘাত না ঘটাতে যেসব পানীয় এড়িয়ে চলবেন

টাইপ টু ডায়াবেটিস নিয়ে নারীদের জন্য বড় দুঃসংবাদ

টাইপ টু ডায়াবেটিস নিয়ে নারীদের জন্য বড় দুঃসংবাদ

আরও পড়ুন

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

সাবেক প্রেমিকাকে ভুলতে কত বছর লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

ডার্ক চকলেটের যেসব উপকার জানলে অবাক হবেন আপনিও

ডার্ক চকলেটের যেসব উপকার জানলে অবাক হবেন আপনিও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম