Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

তেল-শ্যাম্পু নয়, লম্বা চুল পেতে নিতে পারেন এই ৪ উপাদান

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

তেল-শ্যাম্পু নয়, লম্বা চুল পেতে নিতে পারেন এই ৪ উপাদান

সংগৃহীত

Advertisement

অনেকেই লম্বা চুল পছন্দ করেন। সে জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে চুল লম্বা করতে নিরন্তর কাজ করে যান। প্রতিদিন চুল বড় করার নানা প্রসাধনীও মাখেন। কিন্তু চোখে পড়ার মতো ফল পান না অনেকেই। চুল এক ইঞ্চিও যেন বাড়ে না। 

আপনাকে আর চুল লম্বার করার জন্য কোনো টোটকার প্রয়োজন নেই। শুধু কিছু ভেষজ উপাদান মাখলেই মিলবে সমাধান। ভেষজ উপাদান স্ক্যাল্প বা মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করার মাধ্যমে চুলের বৃদ্ধি ঘটায়। আর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। 

এটি হতে পারে আমলকী। সাধারণত আমলকী চুলের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এর মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা চুলের ফলিকলকে মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এর পাশাপাশি পাকা চুলের সমস্যা কমায়। আমলকীর তেল, হেয়ারপ্যাক ইত্যাদি ব্যবহার করতে পারেন।

এ ছাড়া আছে অ্যালোভেরা। চুলের পরিচর্যা করার সময় না থাকলে স্ক্যাল্পে অ্যালোভেরা জেল মেখে নিন। অ্যালোভেরাও চুলের স্বাস্থ্যের জন্য উপযোগী। এই ভেষজ উপাদান স্ক্যাল্পের প্রদাহ কমায় এবং ফলিকলকে মজবুত করতে সাহায্য করে। তা ছাড়া অ্যালোভেরা জেল ব্যবহার করলে চুলের টেক্সচার উন্নত হয় এবং চুল অনেক বেশি মসৃণ দেখায়।

আবার মেথির মধ্যে নিকোটিনিক অ্যাসিড নামক এক ধরনের উপাদান রয়েছে, যা চুলের বৃদ্ধি করতে সাহায্য করে। মেথি চুলের ফলিকলকে মজবুত করে এবং চুল পড়া কমিয়ে দেয়। এর পাশাপাশি খুশকির সমস্যাও দূর করে। মেথির তেল বা পেস্ট চুলে মাখতে পারেন। এমনকি মেথি ভেজানো পানি খেলেও চুল কোমর ছাড়াবে।

আছে ভৃঙ্গরাজ। চুলের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে এই ভৃঙ্গরাজের মধ্যে। প্রতিদিন ভৃঙ্গরাজের তেল মাখলে চুল পড়ার সমস্যা বন্ধ হয়। এই ভেষজ স্ক্যাল্পে পুষ্টি জোগায়, রক্ত চলাচল বাড়ায়, চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দাঁড়িয়ে কাজ করায় হাঁটু-কোমরে ব্যথা

দাঁড়িয়ে কাজ করায় হাঁটু-কোমরে ব্যথা

রাতে ঘুম না আসলে যা করবেন

রাতে ঘুম না আসলে যা করবেন

ত্বকে কালো দাগ দূর করবেন যেভাবে

ত্বকে কালো দাগ দূর করবেন যেভাবে

নারীদের টেস্টোস্টেরন থেরাপিতে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

নারীদের টেস্টোস্টেরন থেরাপিতে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

পুরুষদের স্ট্রোকের ঝুঁকি বাড়ায় যেসব অভ্যাস

পুরুষদের স্ট্রোকের ঝুঁকি বাড়ায় যেসব অভ্যাস

ক্যানসারের চিকিৎসার পর কেন বাড়ে গিঁটের ব্যথা, জানালেন গবেষকরা

ক্যানসারের চিকিৎসার পর কেন বাড়ে গিঁটের ব্যথা, জানালেন গবেষকরা

আরও পড়ুন

দাঁড়িয়ে কাজ করায় হাঁটু-কোমরে ব্যথা

দাঁড়িয়ে কাজ করায় হাঁটু-কোমরে ব্যথা

রাতে ঘুম না আসলে যা করবেন

রাতে ঘুম না আসলে যা করবেন

চোখের মেকআপে যে ভুলগুলো ডেকে আনতে পারে বিপদ

চোখের মেকআপে যে ভুলগুলো ডেকে আনতে পারে বিপদ

ত্বকে কালো দাগ দূর করবেন যেভাবে

ত্বকে কালো দাগ দূর করবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম