চোখের মেকআপে যে ভুলগুলো ডেকে আনতে পারে বিপদ
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
স্মোকি আই, ক্যাট-আই লাইনার কিংবা কাজল—চোখের সাজে নানা প্রসাধনী ব্যবহার করেন অনেকে। তবে সৌন্দর্য বাড়ানোর এই অভ্যাসে পরিচ্ছন্নতার দিকে খেয়াল না রাখলে চোখে জ্বালাপোড়া, অ্যালার্জি ও সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। এমনকি কিছু ভুল অভ্যাস চোখের সংবেদনশীল অংশেরও ক্ষতি করতে পারে।
চোখের সাজে যে ৯ ভুল এড়িয়ে চলবেন
১. মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার: পুরোনো মাসকারা, আইলাইনার ও আইশ্যাডোতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এগুলো ব্যবহারে চোখ ওঠা, চোখের পাতায় সংক্রমণ ও প্রদাহের ঝুঁকি বাড়ে। সাধারণত মাসকারা তিন মাস পরপর পরিবর্তন করা ভালো। অন্য প্রসাধনীগুলোও মেয়াদ ও অবস্থা বিবেচনায় নিয়মিত বদলাতে হবে।
২. অন্যের প্রসাধনী ব্যবহার: অন্যের মাসকারা, আইলাইনার বা মেকআপ ব্রাশ ব্যবহার করলে ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়াতে পারে। একবার ব্যবহার করলেও সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে।
৩. চোখের পাতার ভেতরের কিনারায় আইলাইনার লাগানো: চোখের পাতার ভেতরের অংশে কাজল বা আইলাইনার লাগালে অশ্রুর তৈলাক্ত স্তর তৈরির জন্য দায়ী গ্রন্থির মুখ বন্ধ হয়ে যেতে পারে। এতে চোখের শুষ্কতা, জ্বালাপোড়া ও দৃষ্টির স্বচ্ছতা ওঠানামার সমস্যা বাড়তে পারে।
৪. মেকআপ না তুলে ঘুমানো: রাতে চোখের মেকআপ না তুললে চোখের পাতার গ্রন্থি বন্ধ হয়ে যেতে পারে। এতে চোখের পাতা প্রদাহে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তাই ঘুমানোর আগে আলতোভাবে মেকআপ তুলে ফেলতে হবে।
৫. চোখের খুব কাছে প্রসাধনী লাগানো: গ্লিটার বা রঙের কণা চোখে ঢুকে কর্নিয়ায় আঁচড় সৃষ্টি করতে পারে। কিছু প্রসাধনী অ্যালার্জির কারণও হতে পারে। সহজে ঝরে পড়ে এমন প্রসাধনী চোখের পাপড়ির কাছাকাছি ব্যবহার না করাই ভালো।
৬. অপরিষ্কার ব্রাশ ব্যবহার: মেকআপ ব্রাশে তেল, মৃত ত্বককোষ ও ব্যাকটেরিয়া জমতে পারে। তাই নিয়মিত ব্রাশ পরিষ্কার করে সম্পূর্ণ শুকিয়ে ব্যবহার করতে হবে।
৭. অতিরিক্ত ওয়াটারপ্রুফ প্রসাধনী ব্যবহার: ওয়াটারপ্রুফ মাসকারা ও আইলাইনার তুলতে বেশি শক্তিশালী রিমুভার এবং ঘষাঘষির প্রয়োজন হতে পারে। এতে চোখের পাতা জ্বালাপোড়া করতে পারে এবং পাপড়ি ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে।
৮. চোখে সংক্রমণ থাকলেও মেকআপ করা: চোখে সংক্রমণ বা প্রদাহ দেখা দিলে মেকআপ ব্যবহার এড়িয়ে চলতে হবে। এতে সমস্যা আরও বাড়তে পারে।
৯. উপযুক্ত প্রসাধনী ও পরিচ্ছন্নতার নিয়ম উপেক্ষা করা: চোখের জন্য পরীক্ষিত প্রসাধনী বেছে নেওয়া এবং পরিষ্কার মেকআপ রিমুভার দিয়ে আলতোভাবে মেকআপ তোলা জরুরি।
যেসব লক্ষণে সতর্ক হবেন
মেকআপ ব্যবহারের পর চোখ লাল হওয়া, চুলকানি, ফুলে যাওয়া, জ্বালাপোড়া বা অতিরিক্ত পানি পড়াকে অবহেলা করা উচিত নয়। যে প্রসাধনী ব্যবহারের পর সমস্যা দেখা দিয়েছে, সেটি ব্যবহার বন্ধ করুন। উপসর্গ না কমলে চিকিৎসকের পরামর্শ নিন। চোখের সুস্থতা বজায় রাখতে প্রসাধনীর মেয়াদ পরীক্ষা করা এবং পরিচ্ছন্নতা মেনে চলা জরুরি।
সূত্র: হিন্দুস্তান টাইমস

-6ada3f3972170.jpg)