Logo
Logo
×

Advertisement

খেলা

সূর্যগ্রহণ দেখেই কি চোখে ক্ষতি হয়েছে ভিয়ারিয়ালের ফুটবলারের?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

সূর্যগ্রহণ দেখেই কি চোখে ক্ষতি হয়েছে ভিয়ারিয়ালের ফুটবলারের?

ছবি: সংগৃহীত

Advertisement

সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো থেকে বিরত থাকার পরামর্শ দেন চক্ষু বিশেষজ্ঞরা। কারণ, এতে চোখের রেটিনা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এবার এমনই এক ঘটনা ঘিরে আলোচনায় আইভরি কোস্টের ফুটবলার নিকোলাস পেপে।

গুঞ্জন ছড়িয়েছে, সরাসরি সূর্যগ্রহণ দেখার কারণেই নাকি চোখে অস্ত্রোপচার করাতে হয়েছে ভিয়ারিয়ালের এই উইঙ্গারকে। যদিও এমন দাবি পুরোপুরি অস্বীকার করেছে স্প্যানিশ ক্লাবটি।

চোখের অস্ত্রোপচারের পর বর্তমানে মাঠের বাইরে রয়েছেন পেপে। তবে ঠিক কী কারণে তার চোখে সমস্যা দেখা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ভিয়ারিয়াল। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও।

ধারণা করা হচ্ছে, ভিডিওটি পেপে নিজেই প্রকাশ করেছিলেন। সেখানে গত ১২ আগস্ট কোনো ধরনের সোলার ফিল্টার বা সুরক্ষাব্যবস্থা ছাড়াই তাকে সূর্যগ্রহণের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।

ভিডিওটি সামনে আসার পরই পেপের চোখের অস্ত্রোপচারের সঙ্গে সূর্যগ্রহণ দেখার সম্ভাব্য সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। তবে রোববার এক বিবৃতিতে এসব খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে ভিয়ারিয়াল।

ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পেপের অস্ত্রোপচারের সঙ্গে সূর্যগ্রহণ দেখার যে সম্পর্ক তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই এবং দায়িত্বশীল আচরণের আহ্বানও জানিয়েছে ক্লাবটি।

পেপের অনুপস্থিতি অবশ্য মাঠেও প্রভাব ফেলেছে ভিয়ারিয়ালের ওপর। তার না থাকার সময়ে লিভারপুল ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা দুটি ম্যাচে হারের মুখ দেখেছে স্প্যানিশ দলটি।

৩১ বছর বয়সি এই উইঙ্গার চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে তিনটি গোল করেছেন। ২০২৪ সালে ভিয়ারিয়ালে যোগ দেওয়ার পর গত মৌসুমে দলের হয়ে ৪৬ ম্যাচে আট গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্টও করেছিলেন সাবেক এই আর্সেনালের ফুটবলার।

তবে পেপের চোখের সমস্যার প্রকৃত কারণ নিয়ে ক্লাব বিস্তারিত কিছু না জানানোয় বিষয়টি নিয়ে কৌতূহল থাকলেও সূর্যগ্রহণের সঙ্গে অস্ত্রোপচারের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছে ভিয়ারিয়াল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জয়ের আনন্দ ছাপিয়ে বার্সা কোচের কন্ঠে রেফারিং নিয়ে ক্ষোভ

জয়ের আনন্দ ছাপিয়ে বার্সা কোচের কন্ঠে রেফারিং নিয়ে ক্ষোভ

লা লিগায় নতুন ইতিহাস গড়লেন সিমিওনে

লা লিগায় নতুন ইতিহাস গড়লেন সিমিওনে

২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয়

২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয়

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

পেনাল্টি মিস করাটা ‘অভ্যাস’ হয়ে গেছে এমবাপ্পের

পেনাল্টি মিস করাটা ‘অভ্যাস’ হয়ে গেছে এমবাপ্পের

২০৩২ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন আর্দা গুলার

২০৩২ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন আর্দা গুলার

আরও পড়ুন

সূর্যগ্রহণ দেখেই কি চোখে ক্ষতি হয়েছে ভিয়ারিয়ালের ফুটবলারের?

সূর্যগ্রহণ দেখেই কি চোখে ক্ষতি হয়েছে ভিয়ারিয়ালের ফুটবলারের?

টেনিসের ইতিহাসে নতুন কীর্তি গড়লেন আলকারাজ

টেনিসের ইতিহাসে নতুন কীর্তি গড়লেন আলকারাজ

জয়ের আনন্দ ছাপিয়ে বার্সা কোচের কন্ঠে রেফারিং নিয়ে ক্ষোভ

জয়ের আনন্দ ছাপিয়ে বার্সা কোচের কন্ঠে রেফারিং নিয়ে ক্ষোভ

‘স্যান্ডপেপার গেট’ ইস্যুতে বিস্ফোরক দাবি এবি ডি ভিলিয়ার্সের

‘স্যান্ডপেপার গেট’ ইস্যুতে বিস্ফোরক দাবি এবি ডি ভিলিয়ার্সের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম